Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    জুলাই ১০, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্র প্রতিনিধি> 

    ডেলিভারিতে গিয়ে আর ফেরা হলো না বাংলাদেশি চক্ষুচিকিৎসকের। ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত ডা. মাহফুজুল হক; জানাজা সম্পন্ন, দাফন হবে কানাডার ভ্যাঙ্কুভারে।

    জীবিকার তাগিদে ডোরড্যাশে কাজ, এক রাতেই শেষ হয়ে গেল সব স্বপ্ন; নিরাপত্তাহীনতায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।

    জীবন বাঁচাতে নয়, জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বেরিয়েছিলেন তিনি। হাতে ছিল একটি খাবারের অর্ডার। কয়েক মিনিট পরই সেই যাত্রা পরিণত হয় মৃত্যুমিছিলে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশে খাবার সরবরাহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভেড়িবাজারের কৃতী সন্তান, গোমস্তাপুর খোশালপাড়া নিবাসী বিশিষ্ট শিক্ষক মরহুম মোজাম্মেল হক (বাঘু মাস্টার) স্যারের একমাত্র ছেলে, বাংলাদেশি চক্ষুচিকিৎসক ও কানাডার নাগরিক ডা. মো. মাহফুজুল হক (৪৩)।

    মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তাঁর গাড়ি, DoorDash-এর ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের দুটি ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

    বাংলাদেশে একজন চক্ষুচিকিৎসক হিসেবে কর্মজীবন গড়ে তোলা ডা. মাহফুজুল হক উন্নত ভবিষ্যতের আশায় উত্তর আমেরিকায় পাড়ি জমান। কানাডার নাগরিক হলেও পরিবারের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন পেশার পাশাপাশি ডোরড্যাশে খাবার সরবরাহের কাজও করছিলেন। তাঁর স্ত্রীও চিকিৎসক; মাত্র আট মাস আগে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁদের ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।

    স্বজনদের ভাষ্য, পরিবারকে আরও নিরাপদ ও সুন্দর জীবন উপহার দিতেই অতিরিক্ত সময় কাজ করতেন ডা. মাহফুজুল হক। কিন্তু সেই সংগ্রামই শেষ পর্যন্ত তাঁর প্রাণ কেড়ে নিল। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোকাহত হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত স্বজনরা এবং যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

    দীর্ঘদিন তিনি আল-শাম উইলো গ্রোভ রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। সহকর্মী ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন বিনয়ী, সৎ, পরিশ্রমী এবং মানবিক একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বন্যা বইছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

    বৃহস্পতিবার নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে বাদ যোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শত শত প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশ নিয়ে শেষ বিদায় জানান। পরে তাঁর মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    চক্ষুচিকিৎসক বাংলাদেশ যুক্তরাষ্ট্র

    এই বিষয়ে আরও সংবাদ

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    জ্বালানি-অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার

    বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.