Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে রিটার্ন বেশি এসেছে

    সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সাম্প্রতিক সময়ে পুঁজি বাজারে তালিকাভুক্ত মাঝারি ও স্বল্প মূলধনি কোম্পানিগুলোর তুলনায় বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে রিটার্ন বেশি এসেছে। গত আগস্টে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে রিটার্ন এসেছে ১৮ দশমিক ২ শতাংশ। আইডিএলসির ফাইন্যান্সের পুঁজিবাজারসংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে যেসব কোম্পানির বাজার মূলধন ৯ কোটি ২০ লাখ ডলার বা তার বেশি সেগুলোকে বড় মূলধনি, যেগুলোর বাজার মূলধন ২ কোটি ৮০ লাখ থেকে ৯ কোটি ১০ লাখ ডলার সেগুলো মাঝারি, বাজার মূলধন ৯ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ ডলার হলে স্বল্প মূলধনি ও বাজার মূলধন ৯ লাখ ডলারের কম হলে অতি স্বল্প মূলধনি কোম্পানি হিসেবে ধরা হয়েছে। 

    তথ্য অনুসারে, গত আগস্টে বড় বাজার মূলধনি কোম্পানিগুলোর পাশাপাশি মাঝারি মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে ৮ দশমিক ২ ও স্বল্প মূলধনি কোম্পানিগুলোর ৩ দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। আর অতি স্বল্প মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে ৪ শতাংশ। 

    এর আগে জুলাইয়ে বড় বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দশমিক ৬ শতাংশ, মাঝারি মূলধনি কোম্পানিগুলোর ৩ দশমিক ৪ ও স্বল্প মূলধনি কোম্পানিগুলোর দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। আর অতি স্বল্প মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে ৩ শতাংশ। জুনে বড় বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে ৯ দশমিক ৪ শতাংশ, মাঝারি মূলধনি কোম্পানিগুলোর দশমিক ৭ ও স্বল্প মূলধনি কোম্পানিগুলোর দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। আর অতি স্বল্প মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে ৬ দশমিক ১ শতাংশ।

    গত আগস্টে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের রিটার্ন এসেছে ৯ দশমিক ৯ শতাংশ। অন্য সূচকগুলোর মধ্যে গত মাসে নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস৩০-এর ইতিবাচক রিটার্ন এসেছে ১২ দশমিক ৬ শতাংশ। আগের মাসে নেতিবাচক রিটার্ন এসেছে ১ দশমিক ২ শতাংশ। জুনে ইতিবাচক রিটার্ন এসেছে ১ দশমিক ৯ শতাংশ। শরিয়াহ সূচক ডিএসইএসে গত আগস্টে ইতিবাচক রিটার্ন এসেছে ৭ দশমিক ৬, জুলাইয়ে নেতিবাচক রিটার্ন এসেছে ২ দশমিক ২, আর জুনে ইতিবাচক রিটার্ন এসেছে ৩ দশমিক ২ শতাংশ।

    গত আগস্টে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩০ কোটি, জুলাই শেষে ৫ হাজার ৪১২ কোটি আর জুন শেষে ছিল ৫ হাজার ৬১২ কোটি ডলার। এছাড়া গত জুলাইয়ে দৈনিক ৭ কোটি ২৮ লাখ, জুলাইয়ে ৫ কোটি ১৪ লাখ ও জুনে ৩ কোটি ৯৩ লাখ ডলার লেনদেন হয়েছে। 

    গত মাসে খাতভিত্তিক ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিযোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষঙ্গিক, জীবন বীমা ও ব্যাংক খাত। এসব খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ৩৪ দশমিক ৪, ২৯ দশমিক ১, ২৫ দশমিক ২, ২৩ দশমিক ২ ও ১৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে শুধু কাগজ, পাট ও বিবিধ খাতে। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১৬ দশমিক ৮, ৫ দশমিক ৬ ও ১ দশমিক ৩ শতাংশ। ●

    অকা/পুঁবা/ই/সকাল, ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.