Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    জুন ২৯, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণUpdated:জুন ২৯, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, উৎপাদন, প্রযুক্তি, শিক্ষা ও পরিবেশ খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে স্থিতিশীলতা ফিরেছে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখছেন তারা।

    তিনি জানান, সরকার প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে। এই উদ্যোগ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বার্তা দিয়েছে এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলেছে।

    চীনা প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে এ প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

    এ ছাড়া ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা প্রকল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার এবং সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্পে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

    মোংলা বন্দরকে আঞ্চলিক লজিস্টিকস হাবে রূপ দিতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

    জ্বালানি খাতে গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে চায়না ফিউচার এনার্জি গ্রুপ ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। একই পরিমাণ অর্থ বিনিয়োগ করে বাংলাদেশে স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনের পরিকল্পনা করেছে শেনজেন কাইফা টেকনোলজি।

    এ ছাড়া এসএফ এক্সপ্রেস কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার, হুয়াক্সিন টেক্সটাইল শিল্প সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ১৯০ মিলিয়ন ডলার, সিআরআরসি জিয়ান রেলওয়ের যন্ত্রাংশ সংযোজন কারখানায় ১৯০ মিলিয়ন ডলার, চায়না কেপাই এডুকেশন গ্রুপ আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার এবং চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল ভেষজ উদ্ভিদভিত্তিক শিল্পে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।

    বিডা চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের চলমান সংস্কার কার্যক্রমের ইতিবাচক ফলও প্রতিফলিত হবে।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    চীন জ্বালানি বাংলাদেশ বিনিয়োগ

    এই বিষয়ে আরও সংবাদ

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার

    স্বল্পমেয়াদি সুকুকে ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ

    রামপুরায় মানবতাবিরোধী অপরাধ
    হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

    হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার

    স্বল্পমেয়াদি সুকুকে ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ

    রামপুরায় মানবতাবিরোধী অপরাধ
    হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

    শেষ কর্মদিবসের আগেই বিতর্কে এনবিআর চেয়ারম্যান

    হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    হরমুজ প্রণালি এখনও ইরানের নিয়ন্ত্রণে

    ১১০ কোটি ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

    সংসদে ভূমিকা বনাম মাঠের রাজনীতি—জামায়াতকে নিয়ে বিতর্ক

    বীমা খাতে আস্থা ফেরাতে দরকার ডিজিটাল রূপান্তর ও সুশাসন

    বাংলাদেশ ই-মোবিলিটি সামিট ২০২৬
    নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংকটে ধীরগতির ইভি শিল্প

    হাসনাতকে ঘিরে প্রশ্ন, জবাবের অপেক্ষায় রাজনৈতিক মহল

    ঋণের স্রোতে স্বস্তির হাওয়া

    মেসির রেকর্ডে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে কঙ্গো

    ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানারআপ পর্তুগাল

    ক্রোয়েশিয়ার কাছে হারলেও নকআউটে ঘানা

    বাহরাইনে ড্রোন হামলার অভিযোগ
    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.