Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজারে বেশিরভাগই পণ্যের দাম স্থিতিশীল

    মে ৯, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কিছু সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। তবে চাল, মাছসহ অন্য সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে। ডিমের দামও কিছুটা উর্ধ্বমুখী। ৯ মে সকালে রাজধানীর কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    বাজারগুলোতে দেখা যায়, চিকন চাল ৮০ থেকে প্রকারভেদে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিআর-২৮ বাজার ও ধরনভেদে ৬২ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা কেজিতে। এর মধ্যে স্বর্ণার কেজি ৫৫ টাকা আর গুটিসহ অন্যান্য মোটা চাল সর্বোচ্চ ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন ধরেই চাল এ দামে বিক্রি হচ্ছে।

    রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ৬০ থেকে ধরনভেদে ৬৫ টাকা। তবে তুলনামূলক কিছুটা কম মানের পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি ছোট্ট রসুনের কেজি ১৪০ টাকা, আমদানি করা বড় রসুনের কেজি ২৪০ টাকা টাকা, আদার কেজি বাজার ও ধরনভেদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত মিলছে। চিকন মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১২০ টাকা, আমদানি করা মুগডাল ১৪০ টাকা এবং দেশি মুগডাল ১৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

    সবজির মধ্যে বড় বেগুনের কেজি ১০০ টাকা, মাঝারি ধরনের বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ৮০ টাকা কেজি, ধুন্ধল ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঢেড়স ৬০ টাকা কেজি দরে মিলছে। করল্লা বাজারভেদে কেজি ৬০ থকে ৭০ টাকায় কেনা যাচ্ছে। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, চাল কুমড়া পিস ৭০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

    পটলের কেজি ৫০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ২৫০ গ্রামের ফুলকপি ৬০ টাকা, আলুর কেজি ২০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং কলার হালি ৪০ থেকে ধরনভেদে ৫০ টাকায় মিলছে বাজারে। লাল শাকের মুঠি ১৫ টাকা, মুলা শাক ৩০ টাকা, লাউ শাক ৩০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, কলমি লতা ১৫ টাকা, পাট শাক ১৫ টাকা এবং কাঁচা মরিচের কেজি ৮০ টাকায় মিলছে।

    বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। প্রতি হালি ডিমের দাম ৪৫ টাকা, ডজন ১৩৫ টাকা। ডিম বিক্রেতা আমিরুল বলেন, ৯ মে ডিমের দাম কিছুটা বেশি; কেন বেশি জানি না! মোকামে বাড়তি দাম নিয়েছে, আমিও বেশি দামে বিক্রি করছি।

    বাজারগুলোতে মলা ও কাচকি মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা। পাবদা ৬০০ টাকা, ছোট্ট বেলে ৬০০ টাকা, বড় বেলে ৬০০ টাকা, ট্যাংরা মাছ ৬০০ টাকা, ছোট পাঙ্গাসের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, এক কেজির চেয়ে বেশি ওজনের পাঙ্গাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, এক কেজি ওজনের ইলিশের কেজি ২৫০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা, ৮০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৫০০ থকে ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    বড় শোল কেজি ৮৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, টাকি ৬০০ থেকে ধরনভেদে ৮০০ টাকায় মিলছে। তেলাপিয়ার কেজি ২০০ টাকা, দেশি কই ৮০০ থেকে ১০০০ টাকা, ছোট রুই ২৮০, এক কেজির বেশি ওজনের রুই ৩৪০-৩৬০ টাকা, ছোট্ট কাতল ২৬০ টাকা, এক কেজির বেশি ওজনের কাতল ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা ১০০০ টাকা, রূপচাঁদা ১০০০ টাকা, বড় বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় আইড় ১০০০ টাকা, এক কেজির চেয়ে বেশি ওজনের চিতল ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বাজারে।

    ৯ মে সাপ্তাহিক ছুটির দিন। বাজারে শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কম আয়ের মানুষকে পাঙ্গাস, সিলভার কার্প, তেলাপিয়া, রুই ও কাতলের মাছের দোকান ভিড় করতে দেখা যায়। বড় পাঙ্গাস কেটে ভাগ করে নিচ্ছিলেন অনেকে।

    দাম নিয়ে খুশি না হলেও করার কিছু নেই। তাই সাধ্যের মধ্যে মাছ কেনার চেষ্টা আছিয়া নামে এক ব্যক্তির। তিনি বলেন, ‘আমরা কি বেশি দামের মাছ কিনতে পারি? বেতনের পরপর হলে দামি মাছ বা মাংস কেনা হয়। এখন কম দামেরই মাছ কিনি। ’ এদিকে বাজারে ভোজ্যতেলের লিটার ১৯০ টাকা। বাজারে এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে যথেষ্ট।

    আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। কক মুরগির কেজি ২৮০ টাকা, তুলনামূলক ছোট কক ২৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং লেয়ার মুরগির কেজি ৩২০ টাকায় মিলছে। গরুর মাংস ৭৫০ থেকে বাজারভেদে ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছাগলের মাংস বাজারভেদে ১১০০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ●

    অকা/আখা/সখবি/ফর/বিকাল/৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.