Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেটের তিন সুখবর শেয়ার বাজারে গতি ফেরাতে পারে

    জুন ২, ২০২২ ৬:৫২ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারের গতি ফেরাতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তিন সুখবর থাকছে। এগুলো হলো- করপোরেট হার হ্রাস, অপ্রর্দশিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ এবং শেয়ারবাজারে নতুন কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহিতকরণ।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে আলোচ্য তিন সুযোগ দেওয়া হলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এতে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আকৃষ্ট হবে এবং বাজারের স্থিতিশীলতা আসবে।।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে করপোরেট কর হার কমানো, অপ্রর্দশিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ এবং ডলারের সংকট মেটাতে রপ্তানি পণ্যের জন্য রাখা হচ্ছে বিশেষ প্রণোদনা; যার বেশিরভাগই পাবে তৈরি পোশাক ও ওষুধ খাতের কোম্পানিগুলো।

    বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, করপোরেট কর কমানো এবং অপ্রর্দশিত অর্থ বিনিয়োগের সুবিধাসহ বেশি কিছু বিষয় বাজেটে রাখার জন্য প্রস্তাব করেছি। দেশের অর্থনীতি, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে আমরা সরকারের কাছে এই প্রস্তাব রেখেছি, আশা করছি বিষয়গুলো বাজেটে থাকবে।

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, করপোরেট কর কমানো সুখবর। তবে ঢালাওভাবে না কমিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বেশি সুবিধা দিতে হবে। এতে ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।

    তিনি বলেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পর খুব বেশি অর্থ শেয়ারবাজারে যে আসছে তা নয়, তবে মনস্তাত্ত্বিকভাবে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ডলারের সংকট মেটাতে রপ্তানি পণ্যের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

    এনবিআর সূত্র বলছে, আসন্ন বাজেটে করপোরেট কর ২.৫০ শতাংশ কমানো হতে পারে। এক্ষেত্রে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ১০ শতাংশের বেশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে ছাড়তে হবে। পাশাপাশি বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত নগদ ব্যয় ও বিনিয়োগ ছাড়া সব ধরনের লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে করতে হবে।

    বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ কোম্পানির কর হার ২২.৫০ শতাংশ থেকে আড়াই শতাংশ কমে ২০ শতাংশ করা হতে পারে। এক ব্যক্তির মালিকানার কোম্পানির কর ২৫ শতাংশ থেকে কমে ২২.৫০ শতাংশ করা হতে পারে।

    সূত্রমতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সেবাদানকারী কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭.৫০ শতাংশ। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭. ৫০ শতাংশ রয়েছে। এছাড়া সিগারেট, বিড়ি, জর্দাসহ তামাকজাত কোম্পানির ৪৫ শতাংশ এবং মোবাইল অপারেটরদের কর হার ৪৫ শতাংশ। সেখান থেকে আড়াই শতাংশ কমিয়ে ৪২.৫০ শতাংশ করা হতে পারে।

    এদিকে, চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে বিনা প্রশ্নে শেয়ারবাজারে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সময়ে ২৮৬ জন বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়েছেন।

    বিদায়ী অর্থবছরে প্রত্যাশা অনুসারে বিনিয়োগকারীরা কালো টাকা বিনিয়োগ না করায় নতুন অর্থবছর থেকে সাধারণ ক্ষমার (ট্যাক্স অ্যামনেস্টি) সুবিধা বাতিল করছে সরকার। তবে ২০২২-২৩ অর্থবছর থেকে আয়কর অধ্যাদেশের ১৯(ই) ধারা অনুযায়ী, নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো প্রশ্ন করবে না এমন সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীদের আর ন্যূনতম এক বছর শেয়ারবাজারে বিনিয়োগ ধরতে রাখতে হবে এই নিয়ম থাকছে না। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের বিধানও মানতে হবে না।

    অপরদিকে, ডলার ও বৈশ্বিক সংকট মোকাবিলা করে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৮ হাজার ৩০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। যা আগের বছরের জন্য ছিল ৭ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে। রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়া এবং ওষুধ খাতসহ ৪২টি পণ্যের কারখানাগুলো এই সুবিধা পাবে। এতে ডলারের সংকটের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা।

    #

    অকা/পুঁবা/দুপুর, ২ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বাজেটের তিন সুখবর শেয়ার বাজারে গতি ফেরাতে পারে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.