Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেটে ধনীদের ওপর উচ্চ করারোপ চায় এনবিআর

    মে ৩, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে ধনীদের আয়করের ওপর নির্ধারিত সারচার্জ বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ধনীদের আরো উচ্চ কর দিতে হতে পারে।

    মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিদ্যমান সারচার্জ ৫ - ১০ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর প্রস্তাব দিতে পারে এনবিআর।  

    এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের নেতৃত্বে বাজেট সংশ্লিষ্ট ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা আগামী বাজেটে অর্থবিলের প্রস্তাবিত পরিবর্তনগুলো তুলে ধরেন। এর মধ্যে আলোচ্য সারচার্জের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল বলে বৈঠকে উপস্থিত এই কর্মকর্তা জানিয়েছেন।

    ধনী করদাতাদের আয়করের ওপর এখন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ রয়েছে।

    বিদ্যমান বিধান অনুযায়ী, ব্যক্তি করদাতার সম্পদসীমা ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে থাকলে তাকে ২০ শতাংশ সারচার্জ দিতে হয়। আর ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ‍ওপর ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার উপরে সম্পদের জন্য ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়।

    এছাড়া, ৩ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদ থাকলে; অথবা নিজ নামে একাধিক গাড়ি থাকলে, বা সিটি কর্পোরেশন এলাকায় ৮ হাজার বর্গফুটের অধিক আয়তনের আবাসিক সম্পত্তি থাকলে- ন্যূনতম ১০ শতাশ সারচার্জ দিতে হয়।

    এনবিআরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলেছেন, বৈষম্য হ্রাস করতে হলে অতি-ধনীদের ওপর আরো করারোপ করা দরকার।

    গবেষণা প্রতিষ্ঠান- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, "আমরা সারচার্জ বৃদ্ধিকে স্বাগত জানাই, কারণ তা আয় ও সম্পদের বৈষম্য কমাতে সহায়ক হবে। একইসঙ্গে রাজস্ব আদায় বাড়াতে সাহায্য করবে। সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে।"

    তিনি বলেন, "বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এর হিসাব অনুযায়ী, দেশে উল্লেখযোগ্যভাবে আয় ও সম্পদ বৈষম্য বেড়েছে। তাই আমাদের সম্পদে মনোযোগ দেওয়া দরকার।"

    কার্যকরীভাবে বৈষম্য কমানোর জন্য সর্বোচ্চ হারের ব্যক্তি করদাতাদের বর্তমান কর হার পুনর্মুল্যায়নের ওপর গুরুত্ব দেন এই অর্থনীতিবিদ।

    কোভিড শুরু হওয়ার পর ২০২০-২১ অর্থবছরে সরকার ব্যক্তি করদাতার সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনে। এরপর তা আর বাড়ানো হয়নি। এতে ধনীরা সরাসরি সুবিধা পেয়েছে, বেড়েছে বৈষম্য।

    অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরও ধনীদের ওপর বাড়তি কর আরোপের পক্ষ মত দিয়ে বলেছেন, "এটা বিদ্যমান বৈষম্য কমাবে"।

    রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, "বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যখন বাড়তি কর দরকার, তখন ধনীদের এ দায়িত্ব নেওয়া উচিত। সেজন্য সারচার্জ যৌক্তিক হারে বাড়ানো যেতে পারে।"

    বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই দেশে 'সম্পদ কর' নামে অতিরিক্ত কর ছিল উল্লেখ করে তিনি জানান, ১৯৯৬ সালের দিকে এটা বাতিল করা হয়। পরবর্তীতে ২০১০-১১ অর্থবছরে সরকার সম্পদ করের বিকল্প হিসেবে সারচার্জ আরোপ করে। শুরুতে ২ কোটি টাকার বেশি সম্পদ থাকা ব্যক্তিদের ওপর সারচার্জ আরোপ করা হয়। পরবর্তীতে তাতে ছাড় দিয়ে তিন কোটি টাকা করা হয়।

    মাত্র ১৫ হাজার জন দেন সারচার্জ

    রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী,  ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৫ হাজার ব্যক্তি করদাতা সারচার্জ দিয়েছেন, যার পরিমাণ ৬০০ কোটি টাকা।

    অর্থনীতিবিদরা বলছেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে এই সংখ্যা মোটেই যৌক্তিক নয়। অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, "এই সংখ্যা হাস্যকর। প্রকৃত সম্পদশালীদের চিহ্নিত করতে এনবিআরকে আরো উদ্যমী হতে হবে।"

    এনবিআর কর্মকর্তারা বলেছেন, সম্পদের মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যে, বাজার মূল্যে নয়। এর কারণে অনেকে সারচার্জের বাইরে রয়ে গেছে।

    আলমগীর হোসেন ব্যাখ্যা করে বলেন, "ক্রয় মূল্যে সম্পদের মূল্যায়ন যৌক্তিক। কেননা এর সঙ্গে আয়করের সম্পর্ক আছে। কারো সম্পদ থেকে যদি আয় না হয়, ওই সম্পদকে বাজারমূল্যে বিবেচনা করে সারচার্জ আরোপ করা হলে সম্পদ বিক্রি করে তা দিতে হবে – যা যৌক্তিক নয়।"

    অকা/রা/সকাল, ০৩ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাজেটে ধনীদের ওপর উচ্চ করারোপ চায় এনবিআর

    এই বিষয়ে আরও সংবাদ

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.