খবর বিজ্ঞপ্তির ●
বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর ৩৬ তম বার্ষিক সাধারণ সভা গত ১৪ জুলাই ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি) ২০২০ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা মূলধনের উপর ১২% নগদ লভ্যাংশ অনুমোদন করে।
অন্যান্যের মধ্যে কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডাইরেক্টর মো. শাকিল রিজভী, পাবলিক ডাইরেক্টর পিমা ইমামসহ ফিনান্সিয়াল কনসালটেন্ট এ জেড চৌধুরী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনারেল ম্যানেজার ও কোম্পানী সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
