Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে

    মে ২০, ২০২৩ ৪:৪৮ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দীর্ঘদিন ধরে কেনার চেয়ে বেশি পরিমাণ বিক্রির পর এবার পুঁজিবাজারে শেয়ার কিনতে সক্রিয় হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রির চেয়ে শেয়ার কিনেছে বেশি। ফলে পুঁজিবাজারে তাদের নীট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

    এপ্রিলে বিদেশিদের নীট বিনিয়োগ দাঁড়িয়েছে ৮১ কোটি টাকা, যা মার্চ মাসে ছিল মাত্র ৩ কোটি টাকা।

    চলতি বছরের এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৩১ কোটি টাকা শেয়ার কিনেছে, এর বিপরীতে বিক্রি করেছে মাত্র ৫০ কোটি টাকার শেয়ার।

    ২০২২ সালের এপ্রিলে বিদেশিদের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি টাকা, যার মধ্যে শেয়ার কিনেছিল ৬৪ কোটি টাকা আর শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২৪৪ কোটি টাকা।

    গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি' রোজারিও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

    রিচার্ড বলেন, "মূলত ডলারের দাম নিয়ে অস্থিরতা শুরুর পর বিদেশিদের মূলধন উত্তোলন বেড়ে যায়, যাতে পুঁজিবাজারে প্রভাব পড়েছে। এখন ডলার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় তারা আবার পুঁজিবাজারে আসছে।"

    তিনি বলেন, "দেশের অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এখন আস্থা বাড়ছে, ফলে তারা ভালো রিটার্ন পাওয়ার আশায় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে, এটা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য খুবই ভালো।"

    করোনা মহামারী ও সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় বেশিরভাগ বিদেশি বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়েছে।

    পাশাপাশি মার্কিন ফেডারেল সুদহার বাড়ানো হয়েছে, যার কারণে ডলার আমেরিকামুখী হয়েছে। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছিল।

    তবে গত মার্চ থেকে ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারী ফিরে আসতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এছাড়াও ২০২২ সালের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও অর্থনৈতিক সংকটে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানীর ব্যবসা খারাপ হয়েছে।

    তবে কাঁচামালের দাম বিশ্ববাজারের হ্রাস পাওয়া ও ডলার সংকট কিছুটা স্থিতিশীল হওয়ায় ২০২৩ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানীগুলোর ব্যবসা ভালো হয়েছে। 

    পাশাপাশি বহুজাতিক কোম্পানীগুলো ব্যবসায় ভালো করেছে।

    দেশীয় মৌলভিত্তির কিছু কোম্পানী ছাড়া বহুজাতিক কোম্পানীগুলোতে সাধারণত বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে বেশি।

    ডিএসইর তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাস বিদেশি বিনিয়োগকারীরা কেনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে। তবে মার্চ ও এপ্রিলে তারা বিক্রির চেয়ে শেয়ার কিনেছে বেশি।

    যদিও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ ছিল বেশি।

    ফলে চলতি বছর পরপর দুইমাস পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নীট বিনিয়োগ 'পজিটিভ' রয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নীট বিনিয়োগ ছিল 'নেগেটিভ'। অর্থাৎ তারা শেয়ারে বিনিয়োগের চেয়ে বিক্রি করে মূলধন তুলে নিয়েছে অনেক বেশি।

    দেশের অর্থনীতি ও ব্যবসার ক্ষেত্রে অনিশ্চয়তা কমে আসায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান।

    তিনি বলেন, "বিদেশিরা সবসময় শেয়ারের প্রেডিকটিবিলিটির (অনুমানযোগ্যতা) উপর ভিত্তি করে বিনিয়োগ করে। দেশের অর্থনীতি ও ব্যবসায় ডলারের দাম নিয়ে বড় অনিশ্চয়তা ছিল, যা এখন কিছুটা স্থিতিশীল।"

    "বিশ্ববাজারের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তালিকাভুক্ত অনেক কোম্পানীর ব্যবসা ভালো হয়নি। তবে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বহুজাতিক কোম্পানীসহ অনেক কোম্পানীর ব্যবসা ভালো হয়েছে। যার কারণে বিদেশী বিনিয়োগকারীরা এখন পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে।"

    ডিএসইর তথ্য অনুযায়ী, এপ্রিলে ডিএসইতে মোট টার্নওভার ছিল ১০,২৯৬ কোটি টাকা, যেখানে কি-ইনডেক্সটি ১২ দিনের জন্য বৃদ্ধি এবং ৬ দিনের জন্য হ্রাস পায়।

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "বিভিন্ন দেশের রোডশো এবং ব্রান্ডিংয়ে বাংলাদেশ ও পুঁজিবাজারের ভালো দিকগুলো তুলে ধরায় প্রবাসী ও বিদেশিদের আস্তে আস্তে বাংলাদেশমুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।"

    "আমাদের বাজারে যেহেতু পিই (প্রাইস আর্নিংস) রেশিও কম, তাই এখান থেকে আরও বেশি রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে।"

    বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান বলেন, "করোনার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজার থেকে মূলধন তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। পরবর্তীতে ডলারের দাম নিয়ে সংকট তৈরী হলে, তারা সাইড লাইনে চলে যায়।"

    তিনি বলেন, "এখন ডলারের মূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে। পুঁজিবাজারের প্রাইস আর্নিং রেশিও পার্শ্ববর্তী যেকোনো দেশের তুলনায় কম। মৌলভিত্তির কিছু কোম্পানীর শেয়ারের দামও কম রয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারকে লাভজনক মনে করছে।"

    তিনি মনে করেন, দেশের পুঁজিবাজার যে অবস্থায় রয়েছে, তাতে আগামীতে আরও বিদেশি বিনিয়োগ বাড়বে।

    উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, নাভানা ফার্মাসিউটিক্যালস, রেনাটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, বিএসআরএম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে বিদেশি বিনিয়োগ রয়েছে।

    এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, ব্র্যাক ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ রয়েছে মোট শেয়ারের ৩৩.৪০ শতাংশ। এছাড়াও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ২৮.৯৫%, নাভানা ফার্মাসিউটিক্যালসে ২৭.৭৩%, রেনাটায় ২২.৭৩% এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ২৩.২৫% বিনিয়োগ আছে।

    অকা/পুঁবা/ সকাল, ২০ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বিদেশি বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.