Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দাবি

    জুলাই ৩, ২০২১ ৭:০১ পূর্বাহ্ণUpdated:জুলাই ৩, ২০২১ ৭:০১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থপাচার বন্ধে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ অব্যাহত রাখার সুযোগ দাবি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সেই সঙ্গে সেকেন্ডারি বাজার ব্যবস্থা গতিশীল করতে নিবন্ধন খরচ মোট ৩ শতাংশ নির্ধারণ এবং আবাসন খাতে অর্থ সরবরাহ বাড়াতে বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছে সংগঠন দুটি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। রিহ্যাবের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন এবং বিএলডিএর পক্ষ থেকে সংগঠনের সচিব নওশেরুল আলম বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। রিহ্যাব সভাপতি বলেন, নিবন্ধন অধিদফতরের হিসাবে ২০১৯-২০ অর্থবছরে আবাসন খাতের ব্যবসায়ীরা নিবন্ধন খাতে সাত হাজার ৭৫৫ কোটি টাকা পরিশোধ করেছেন। এর আগের কয়েক বছর এই আয়ের পরিমাণ ছিল প্রতি বছর ১১ থেকে ১২ হাজার কোটি টাকা। করোনাকালীন সঙ্কটে ফ্ল্যাট ও প্লট বিক্রি কমে যাওয়ায় নিবন্ধন খাতে আয় কমেছে। নিবন্ধন ছাড়াও আবাসন খাত থেকে ভ্যাট ও অন্যান্য কর বাবদ সরকারের আয় কয়েক হাজার কোটি টাকা।
    তিনি বলেন, সরকার আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ছাড় দেয়ায় বড় অঙ্কের অর্থ অর্থনীতির মূলধারায় ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে। আগামী বাজেটে দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা বজায় রাখতে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা উচিত। প্রাক-বাজেটের অপর আলাচনায় বিনিয়োগকারীদের সুবিধার্থে আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ইত্যাদি ক্ষেত্রে যৌথ অডিট কার্যক্রম চালুর প্রস্তাব দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির পক্ষ থেকে মোট ২১টি সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে প্রস্তাবনা উপস্থাপন করেন বিডার পরিচালক মোঃ আরিফুল হক। তিনি বলেন, বিনিয়োগকারীদের সুবিধার্থে আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ইত্যাদি ক্ষেত্রে যৌথ অডিট কার্যক্রম চালুর জন্য আয়কর, মূসক ও শুল্ক আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রস্তাব করছি। প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, বর্তমানে আয়কর, মূল্য সংযোজন কর বিভাগ আলাদাভাবে অডিট কার্যক্রম পরিচালনা করে। একই অর্থনৈতিক কার্যক্রমের ওপর একাধিকবার ভিন্ন বিভাগ অডিট কার্যক্রম পরিচালনার ফলে অহেতুক বিনিয়োগকারীদের সময় ও খরচ বাড়ে। একইভাবে তা সরকারেরও ব্যয় বাড়িয়ে অসাধু করদাতাদের কর ফাঁকির সুযোগ তৈরি করে দেয়। একইসঙ্গে কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব বিবেচনায় এসএমই খাতের জন্য কর ও ভ্যাট মওকুফ করার প্রস্তাব দেয় বিডা।

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দাবি

    এই বিষয়ে আরও সংবাদ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.