Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্ববাজারের চাপে রফতানি আয় নিম্নমুখী

    জানুয়ারি ৪, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিশ্ব অর্থনীতির চলমান মন্দাভাব ও আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার প্রভাবে বাংলাদেশের রফতানি খাতে উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের চাহিদা দুর্বল হয়ে পড়া এবং ইউরোপের প্রচলিত বাজারে চীন ও ভারতের আগ্রাসী বাজার দখলের প্রতিযোগিতার ফলে বাংলাদেশের রফতানি আয় টানা পাঁচ মাস ধরে হ্রাস পাচ্ছে।

    রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ডিসেম্বরে দেশের রফতানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এই মাসে রফতানি আয় ১৪ দশমিক ২৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এর আগের মাস নভেম্বরেও রফতানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে যাওয়ার তথ্য প্রকাশ করেছিল ইপিবি।

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়কালে সামগ্রিক রফতানি আয়ও নেতিবাচক প্রবণতায় রয়েছে। এই সময়ে মোট রফতানি আয় ২ দশমিক ১৯ শতাংশ কমে প্রায় ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা দেশের বৈদেশিক আয়ের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

    বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই প্রধান খাতটিও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ডিসেম্বরে তৈরি পোশাক রফতানি ১৪ শতাংশেরও বেশি কমেছে, যা সামগ্রিক রফতানি পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

    খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের মতে, আন্তর্জাতিক ক্রেতাদের কার্যাদেশ (অর্ডার) উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানাগুলো। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা টিকে থাকলেও ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উৎপাদন ব্যয় সামাল দেওয়া এবং শ্রমিক ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। অর্ডার সংকোচনের কারণে একদিকে যেমন মুনাফার মার্জিন কমে যাচ্ছে, অন্যদিকে উৎপাদন সক্ষমতাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ●
    অকা/প্র/ই/রাত/৪ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.