Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক-অর্থ উপদেষ্টা

    সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:১৩ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কারসহ আর্থিক উন্নয়ন এবং আর্থ সামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংক ও তার সহযোগিতা সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সহায়তা করবে। এই সহায়তা পরিমাণ কত তা পরে জানা যাবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, মোট কথা তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে।

    ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংক এবং আইএফসির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ২৮ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিরা এসেছিলেন। বিশ্ব ব্যাংক কি কি কাজে সহায়তা দিবে এর আগে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। তারা আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে।

    আইএফসির বিনিয়োগ নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, তারা কীভাবে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। তারা কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। অক্টোবরে আমি যখন তাদের সভায় যাব, তখন এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে।

    কোন কোন খাতে তারা সহায়তা দেবে সে বিষয়ে কি কিছু জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তারা তো আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। ব্যাংকিং খাত ও এনবিআর সংস্কারের ক্ষেত্রে। এ ছাড়া এনার্জি খাতেও কিছু আছে। সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে তারা সহায়তা করবে।

    কী পরিমাণ সহায়তা দেবে সে বিষয়ে কি কিছু জানিয়েছেন; উপদেষ্টা বলেন, অ্যামাউন্টের বিষয়ে এখন আমি বলব না। প্রত্যেকটা ডোনার ও অন্যান্য ডোনার কি দেবে সেটুকু জেনে সবটুকু নিয়ে পরে আপনাদের জানানো হবে। যথাসময় জানাব, কোনো ডোনার কি দিয়েছে, তবে এখন না।

    ড. সালেহউদ্দিন বলেন, স্থানীয় সম্পদকে যতটা সম্ভব ব্যবহার করবে সরকার। তবে কিছু ক্ষেত্রে বৈদেশিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘লেনদেনের ভারসাম্য রক্ষার মতো কিছু ক্ষেত্রে আমাদের আইএমএফের মতো বাহ্যিক উৎস থেকে অর্থায়ন প্রয়োজন। রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কারেও সহায়তার প্রয়োজন।’

    বৈঠকে সরকার বিশ্ব ব্যাংক, রাজস্ব ও অন্যান্য খাতে সংস্কার বাস্তবায়নে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশ্ব ব্যাংক ও আইএফসিকে জানিয়েছে। সালেহউদ্দিন বলেন, ‘এটি কোনো কারিগরি টিম ছিল না, তবে আমরা আমাদের বিস্তৃত উদ্দেশ্য এবং নীতিগত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছি।’

    অর্থ উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, যদিও এসব সংস্কার বাস্তবায়ন করতে সময় লাগবে।

    তিনি আরো বলেন, বৈদেশিক মুদ্রা বাজারের সমস্যা, ব্যাংকিং সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠকের পরিকল্পনা করছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। তারা কর সংস্কার উদ্যোগকে সমর্থন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথেও সম্পৃক্ত থাকবে।

    এ সময় বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রার্সেস, ট্রেড, ইনভেস্টমেন্ট ও কম্পিটিটিভনেসের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ, বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং অপারেশন ম্যানেজার গেইল মার্টিন, প্র্যাকটিস ম্যানেজার গাবি জর্জ আফ্রাম, সমৃদ্ধি অনুশীলন গ্রুপের প্রোগ্রাম লিডার সোলাইমানে কুলিবালি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি, প্রধান ঝুঁকি কর্মকর্তা বিবেক পাঠক, বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির, ম্যানেজার ফাইন্যান্সিয়াল সেক্টর উইলফ্রেড টেমেগনন প্রমুখ উপস্থিত ছিলেন। ●

    অকা/আখা/ফর/সকাল/৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বিশ্ব ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয়

    কোরবানির আগে কমেছে মসলার দাম

    গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

    এপ্রিলেও বাড়লো মূল্যস্ফীতি

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.