Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৭ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক গ্যারান্টি দিলে বন্ড সুবিধা পাবেন

    সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    রফতানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষে আংশিক রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে পুরোনো সেবা পদ্ধতি বন্ধ হয়ে যাবে।

    ৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপরে (বিডা) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সভায় এ অগ্রগতির কথা জানানো হয়।

    সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সভায় জানানো হয়, প্রতিযোগিতা মূল্যে পণ্য রফতানির সুবিধার্থে আংশিক রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আমদানি করা কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ও অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ইউডির (ইউটিলাইজেশন ডিকলারেশন) প্রযোজ্যতা শর্তসাপেে শিথিল করা হয়েছে।

    আরও জানানো হয়, বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস কর্তৃক পরীার মাধ্যমে নির্ধারিত এইচএস কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও চালান খালাস দেয়া যাবে। তবে শর্ত হলো, কাস্টমস নির্ধারিত কোডের প্রথম চার ডিজিট ও বন্ড লাইসেন্সে ঘোষিত কোডের প্রথম চার ডিজিট মিলতে হবে। এক্ষেত্রে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধন করার অঙ্গীকারনামা দিতে হবে। এই নির্দেশনা চলমান সব পণ্য চালানের জন্য প্রযোজ্য। সভায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আরও ৩১টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

    বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রফতানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতিসহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি। সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সুবিধা কার্যকর হলে তৈরি পোশাকবহির্ভূত খাতের রফতানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।’

    এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানের পাশাপাশি বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের লক্ষে নিজস্ব মূল্যায়ন (সেলফ-অ্যাসেসমেন্ট) ও পোস্ট কিয়ারেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ●

    অকা/বাণিজ্য/ফর/রাত/১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.