Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক-বীমার মুনাফার সঙ্গে লভ্যাংশ ঘোষণাও কমছে

    এপ্রিল ৩০, ২০২৩ ৪:৩১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গেল বছর ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির নিট মুনাফা কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে লভ্যাংশ ঘোষণার হারও আগের বছরের তুলনায় কমেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এ ধরনের ১১৪টি কোম্পানির মধ্যে ৫৭টির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সংক্ষেপ এবং লভ্যাংশ পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

    পর্যালোচনায় দেখা গেছে, ৫৭টি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ২০২২ সালে নিট ৮ হাজার ২৭ কোটি টাকা মুনাফা করেছে। ২০২১ সালে যার পরিমাণ ছিল ১৩ হাজার ২৮ কোটি টাকা। অর্থাৎ নিট মুনাফা কমেছে ৩৮ শতাংশের বেশি। মুনাফা কমার প্রভাবও দেখা যাচ্ছে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার হারে। গত বছর যেখানে ৫৭ কোম্পানি নগদ ও বোনাস মিলিয়ে মোট ৩ হাজার ৫৭০ কোটি টাকার লভ্যাংশ বিতরণ করে, এ বছর এসব কোম্পানি ৩ হাজার ৪০৩ কোটি টাকা লভ্যাংশ আকারে বিতরণের ঘোষণা দিয়েছে।

    ঘোষিত লভ্যাংশ পর্যালোচনায় আরও দেখা গেছে, নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা সামান্য বাড়লেও কমেছে বোনাস লভ্যাংশ ঘোষণার হার। ২০২১ সালের ২ হাজার ৩৯৬ কোটি টাকা নগদ লভ্যাংশ বিতরণের বিপরীতে গত বছরের জন্য ২ হাজার ৪৪৬ কোটি টাকা নগদ লভ্যাংশ হারে বিতরণের সুপারিশ করেছে কোম্পানিগুলোর পর্ষদ। অর্থাৎ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা ২ শতাংশ বেড়েছে। তবে আগের বছরের জন্য ১ হাজার ১৭৩ কোটি টাকার বোনাস লভ্যাংশ বিতরণ করলেও ২০২২ সালের জন্য ৯৫৭ কোটি টাকার বোনাস লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। এ ক্ষেত্রে সাড়ে ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ কম। আর সার্বিকভাবে লভ্যাংশ ঘোষণা কমেছে ৪ দশমিক ৬৭ শতাংশ।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী তালিকাভুক্ত ৩৫টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গতকাল পর্যন্ত ২২টি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সংক্ষেপ প্রকাশ এবং লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এসব ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৭ হাজার ৬৬ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ১১ হাজার ৯৩৮ কোটি টাকা। অর্থাৎ নিট মুনাফা কমেছে ৪ হাজার ৮৭২ কোটি টাকা বা পৌনে ৪১ শতাংশ। এ মুনাফা থেকে এসব ব্যাংক ২ হাজার ৯৪২ কোটি টাকা লভ্যাংশ আকারে বিতরণ করতে চায়। গত বছর তারা ৩ হাজার ৩৩ কোটি টাকা মুনাফা বিতরণ করেছিল। আজ বিকেলে পর্ষদ সভা শেষে বাকি ১৩ ব্যাংকের লভ্যাংশ সম্পর্কিত ঘোষণা আসার কথা রয়েছে।

    এ ছাড়া তালিকাভুক্ত ২৩ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র সাতটি মুনাফার তথ্য ও লভ্যাংশের ঘোষণা দিয়েছে। ২০২২ সালে এগুলোর নিট মুনাফা হয়েছে ৫১৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৬০৬ কোটি টাকা। তালিকাভুক্ত ৫৬ বীমা কোম্পানির মধ্যে গতকাল পর্যন্ত ২৭টি গত বছর ৪৪৮ কোটি টাকা মুনাফা করেছে বলে জানিয়েছে, যা আগের বছর ছিল ৪৮৪ কোটি টাকা।

    এ পর্যন্ত ছয় কোম্পানি আগের বছরের তুলনায় বেশি লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে এবি ব্যাংক ৫ শতাংশ নগদসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায়। গত বছর এ হার ছিল ৫ শতাংশ। যমুনা ব্যাংক গত বছর সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ বছর এ পরিমাণ নগদের সঙ্গে সাড়ে ৮ শতাংশ বোনাস লভ্যাংশও দিতে চায়। তবে সিটি ব্যাংক নগদ ও বোনাস মিলিয়ে গত বছর ২৫ শতাংশ লভ্যাংশ দিলেও এবার মাত্র ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডাচ্‌-বাংলা ও ট্রাস্ট ব্যাংক গতবারের তুলনায় আড়াই শতাংশ কম লভ্যাংশের ঘোষণা দিয়েছে। সাউথবাংলার কমছে আধা শতাংশ। ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া, ব্র্যাক, ইস্টার্ন, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, আইএফআইসি, ইসলামী, মিডল্যান্ড, প্রাইম, পূবালী, শাহজালাল, সোস্যাল ইসলামী, ইউসিবি এবং উত্তরা ব্যাংক গতবারের সমান হারে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

    অকা/পুঁবা/সকাল, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংক-বীমার মুনাফার সঙ্গে লভ্যাংশ ঘোষণাও কমছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.