Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ

    আগস্ট ২১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত দশ দিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে। তবে ইলিশ আগের মতো ধরা পড়ছে না। এছাড়া পদ্মায় যে ইলিশ পাওয়া যায় তা আকারে ছোট। মাঝে মাঝে যদিও বড় কিছু মাছ পাওয়া যায়, তাও খুব অল্প। তবে সেসব ইলিশের দাম বেশি। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

    জেলেরা বলছেন, মেঘনা নদী ও সমুদ্র উপকূলে অধিক পরিমাণে ইলিশ শিকার হওয়ায় পদ্মায় আর তেমন ইলিশ ঢুকতে পারে না৷ ইলিশ মাছ ধরাটাও অনেক কষ্টের। ইলিশের আশায় দিন-রাত পদ্মায় গিয়ে পড়ে থেকেও মেলেনা ইলিশের দেখা। পরে এক প্রকার খালি হাতেই ফিরতে হয়। আবার ৬/৭ জনের দল মিলে যাও কয়টা ইলিশ পাওয়া যায়, খাটুনি তো দুরে থাক তা বেঁচে তেলের পয়সাও ঠিক মতো ওঠে না।

    পদ্মায় ইলিশ ধরতে আসা জেলে মুকলেছুর রহমান জানান, কয়েকদিন বৃষ্টি আর কষ্ট উপো করে পদ্মায় গিয়ে এক প্রকার খালি হাতেই ফিরতে হয়েছে। আমাদের দলে ৬/৭ জন লোক রয়েছে। গত কয়েকদিন মিলে যাও কয়টা ইলিশ পেয়েছি তা বেঁচে তেলের পয়সাও ঠিক মতো উঠে না।

    জেলে আবুল হোসেন জানান, দশ দিন ধরে একটানা পদ্মায় পড়ে আছি। নদীতে জাল ফেলে কাংঙ্খিত ইলিশের দেখা মিলছে না। কালেভদ্রে দু’একটি পেলেও তা আকারে অনেক ছোট। বাজারে তেমন দাম পাওয়া যায় না। আমাদের পেশা ইলিশ ধরা। যদি ইলিশই না ধরতে পারি তাহলে পরিবার নিয়ে বাঁচবো কিভাবে। বাপ-দাদার পেশা চাইলেও পরিবর্তন করতে পারছি না। তবে এমন অবস্থা চলতে থাকলে পেশা পরিবর্তন ছাড়া উপায় দেখছি না।

    ইলিশ মাছ ব্যবসায়ী মো. জয়নাল শেখ বলেন, নদীতে ইলিশ ধরা পড়ছে না। ভাদ্র মাসের পরে ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাবে। কয়েক বছর ধরে পদ্মায় ইলিশ খুব কমই পওয়া যাচ্ছে। আগে ইলিশ পাওয়া যেত বেশি, দাম ছিলো কম। আর এখন ইলিশ পাওয়া যায় কম, কিন্তু দাম অনেক বেশি। বর্তমানে পদ্মার একটি এক কেজি সাইজের ইলিশ ৩-৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ ১-২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    বাজারে ইলিশ মাছ কিনতে আসা ক্রেতা আশিক মোল্লা জানান, ফরিদপুর সদর থেকে এসেছিলাম তাজা ইলিশ কিনতে। এসে দেখলাম ইলিশ কিছু আছে। আকারে ছোট। দাম তুলনামূলক অনেক বেশি। কয়েক কেজি কিনেছি। যদি বাজারে ইলিশের পরিমাণ বেশি থাকতো তাহলে হয়তো আরও কম দামে কিনতে পারতাম।

    অথচ এখন চলছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু পদ্মা যেন ইলিশ শূন্য। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন-রাত পদ্মায় জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। ●

    অকা/আখা/ফর/বিকাল/২১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.