অর্থকাগজ প্রতিবেদন ●
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে গ্যাস সরবরাহ লাইনের সংযোগ বন্ধ করা হয়েছে দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটিকে গুজব আখ্যা দিয়ে জ্বালানি বিভাগের প থেকে ব্যাখ্যা দেয়া হয়েছে।
২৯ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো মর্মে ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো কিন্তু বর্তমান সরকার মতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ প্রেেিত ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
প্রকৃতপে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রফতানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।
ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ●
অকা/জ্বালানি/ফর/সন্ধ্যা/২৯ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

