গত ১১ সেপ্টেম্বর চতুর্থ প্রজন্মের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ডিভিশনাল ইনচার্জগণের মাসিক সমন্বয় সভা সফলভাবে রাজধানীর বিজয়নগরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক ও ক্লেইমস্ কমিটির চেয়ারম্যান এম নাছির উদ্দীন এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও আলোচনা করেন কোম্পানির ঢাকা রিজিওন ইনচার্জ মোঃ মজিবুল মাওলা লিটন, কোম্পানির ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন ও ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ ফাখরুল ইসলাম।
কোম্পানির প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সারাদেশ থেকে আগত ডিভিশন ইনচার্জগণ ব্যবসা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে মূল্যবান আলোচনা ও মতামত পেশ করেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
