Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মার্চেন্ট ব্যাংকগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগের পরও শেয়ারের দরপতন

    এপ্রিল ৬, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    পুঁজি বাজারে বিনিয়োগে কোম্পানি মার্চেন্ট ব্যাংকগুলো দাবি করছে, তারা প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগ বাড়াচ্ছে। এর মধ্যেও লেনদেন কমে যাওয়া বা শেয়ারের ঢালাও দরপতনের কারণ কী, সে বিষয়ে অবশ্য সুষ্পষ্ট ধারণা করতে পারছেন না কোম্পানিগুলোর সমিতি মার্চেন্ট ব্যাংকস অ্যাসোসিয়েশনের প্রধান।

    বাজারে মন্দাভাবের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠকে বসে বাজার মধ্যস্থতাকারীরা। বৈঠক শেষে ঘোষণা আসে রোজায় মার্চেন্ট ব্যাংকগুলো তিন শ কোটি টাকা বিনিয়োগ করবে। আর সবগুলো প্রতিটি ডিলার অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা বিনিয়োগ করবে।

    এই ঘোষণা বাস্তবায়ন হলে রোজায় সাড়ে পাঁচ শ থেকে ছয় শ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা।

    তবে এই মাসের দুই দিনে লেনদেন কমল প্রায় পাঁচ শ কোটি টাকা। এর মধ্যে প্রথম কর্মদিবস রোববার লেনদেন কমে আগের দিনের চেয়ে ২৮০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা। সোমবার সেখান থেকে কমে আরও ২১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা।

    লেনদেন কেবল কমছে এমন নয়, দর পতনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ কমেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। বিনিয়োগকারীরা ভাবছেন, শেয়ারদর আরও কমবে, এই দরে কেন তারা কিনবে।

    মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘বাজার পড়ছে কী কারণে আমার কাছে ব্যাখ্যা নেই। রিটেইল ইনভেস্টররা নাকি অন্য কেউ শেয়ার বিক্রি করছেন জানি না।’

    ব্রোকারদের ও মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ করছি। যাদের প্রয়োজন মনে হচ্ছে তারা বিক্রি করছে, তারা কারা সেটা আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’

    সর্বোচ্চ দরপতনেও ক্রেতা পাওয়া যাচ্ছে না কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএসইসি নির্ধারিত দর পতনের নতুন সার্কিটের কারণে সর্বোচ্চ সীমায় দরপতন বলা হচ্ছে। আসলে সেই দরে পোষালে কিনছে না হলে কিনছে না।

    বাজারের এই পতন স্বাভাবিক হিসেবে উল্লেখ করে ছায়েদুর এও বলেন, ‘কিছুদিন পরে আবার বাজার স্বাভাবিক হয়ে যাবে, লেনদেনও বাড়বে আশা করা যায়।’

    পুঁজিবাজারে টানা এক দশকের হতাশা শেষে ২০২০ সালের মে মাস থেকে চাঙাভাব দেখা দেয়। বাজার টানা ঊর্ধ্বমুখি থাকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত।

    তিন মাসের মন্দাভাবের পর এপ্রিল থেকে আবার চাঙাভাবে ছিল পুঁজিবাজার। চলে মে পর্যন্ত। এরপর এক মাস একটি বৃত্তে ঘুরপাক খাওয়ার পর জুলাইয়ের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সূচক, লেনদেন বাড়তে থাকে। এক পর্যায়ে ১১ বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গিয়ে ২০১০ সালের মহাধসের ক্ষতি কাটিয়ে উঠা যাবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

    তবে গত অক্টোবর থেকে বাজারে শুরু হয় দর সংশোধন, যা বছর শেষ পর্যন্ত বজায় থাকে। চলতি বছরের শুরুতে বাজারে আবার চাঙাভাব ফেরার ইঙ্গিত দিয়েও স্থায়ী হয়নি। এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। বাজারে নামে ধস।

    এই পর্যায়ে দরপতনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ ছাড়াও বিনিয়োগ বাড়াতে নানা চেষ্টা করতে থাকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

    এই কয় দিনে ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলাররা সবাই বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়। তবে লেনদেন বাড়ার পর উল্টো নেমেছে তলানিতে।

    #
    অকা/পুঁবা/সন্ধ্যা, ০৬ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    মার্চেন্ট ব্যাংকগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগের পরও শেয়ারের দরপতন

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.