Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মিহাস ২০২৫-এ বাংলাদেশের কসমেটিকস শিল্পের সাফল্য

    অক্টোবর ৬, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫-এ অংশ নিয়ে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্প এক অভূতপূর্ব সাফল্যের সাক্ষর রেখেছে। এ প্রদর্শনী বাংলাদেশের হালাল পণ্য, বিশেষ করে সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন সামগ্রীর বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

    ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতি ২১টি দেশের ১১৮টিরও বেশি আন্তর্জাতিক ক্রেতা ও রিটেইলার গভীর আগ্রহ দেখিয়েছেন। এ আয়োজন থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো প্রায় ২৫ লাখ মার্কিন ডলার সমপরিমাণ সম্ভাব্য রপ্তানি অর্ডার অর্জন করেছে, যা দেশীয় কসমেটিকস শিল্পের জন্য এক নতুন মাইলফলক।

    বাংলাদেশ থেকে এবারে ১২টি বুথ অংশ নেয়, যার দুটি ছিল বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে। এসব বুথে প্রদর্শিত হয় খাদ্য, কসমেটিকস, হস্তশিল্প, সিরামিক, পাটজাত পণ্য ও পর্যটন-সম্পর্কিত সামগ্রী। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে হালাল সার্টিফায়েড কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য, যেগুলো ক্রেতা ও রিটেইলারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।

    যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের ক্রেতারা বাংলাদেশের পণ্যের গুণগত মান, উপস্থাপনা এবং উদ্ভাবনী প্যাকেজিং দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। প্রদর্শনীর সময় একাধিক দেশি কোম্পানি সরাসরি রপ্তানি অর্ডার পেয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রাইভেট লেবেল উৎপাদন ও প্যাকেজিং সহযোগিতায়ও প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের কসমেটিকস শিল্পকে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে যুক্ত করার সম্ভাবনা সৃষ্টি করেছে।

    মালয়েশিয়ার জাতীয় ঐক্য মন্ত্রণালয়ের সচিব জেনারেল দাতো’ হাসলিনা বিনতে আবদুল হামিদ বাংলাদেশের পণ্যের মান ও উপস্থাপনা দেখে গভীর প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশে তৈরি হালাল পণ্যের মান এখন আন্তর্জাতিক মানের সমতুল্য, এবং এটি বৈশ্বিক বাজারে সফল প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছে।”

    এ প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর মহাপরিচালক বেবি রানী কর্মকার। তারা বাংলাদেশি স্টলসমূহ পরিদর্শন করে পণ্যের মান, প্যাকেজিং ও বিপণন উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

    অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রিমার্ক ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম বলেন, “রপ্তানির এই নতুন দিগন্ত শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের অর্জন।”

    বিশ্বের ৮০টি দেশের ১ হাজার ১৯টি কোম্পানি এবং ২ হাজার ৩৮০টিরও বেশি স্টল নিয়ে অনুষ্ঠিত এবারের মেলায় প্রায় ৪৫ হাজার দর্শনার্থী অংশ নেন। প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় ইনভেস্টমেন্ট ও পারচেজিং মিশন, বিজনেস সেমিনার, অ্যাওয়ার্ড শো ও নলেজ হাব, যা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের সুযোগ করে দেয়।

    মিহাস ২০২৫-এ বাংলাদেশের উপস্থিতি শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না—এটি বাংলাদেশের হালাল শিল্পের সক্ষমতা, উদ্ভাবনী শক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যে অবস্থান শক্তিশালী করার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। ●
    অকা/প্র/ই/সকাল/৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.