Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মুনাফায় ধস বেশিরভাগ কোম্পানির

    ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১৬৭টি কোম্পানির সর্বশেষ ছয় মাসের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র ৬৮টি কোম্পানির মুনাফা বেড়েছে, যা মোট তালিকাভুক্ত কোম্পানির ৪০ শতাংশ। অন্যদিকে ৯৮টি কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে ১৫টি কোম্পানি সরাসরি লোকসানে চলে গেছে এবং ৩৭টি কোম্পানির লোকসানের পরিমাণ আরও বেড়েছে।

    অর্থনীতি এক কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, যার প্রভাব পড়ছে পুঁজি বাজারে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, সুদের হার বেশি হওয়ায় ব্যাংকঋণের ওপর নির্ভরশীল কোম্পানিগুলো বিপাকে পড়েছে, আর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারের দুরবস্থা দীর্ঘায়িত হচ্ছে। এসব কারণে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির মুনাফা কমেছে, অনেকেই লাভ থেকে লোকসানে চলে গেছে।

    বিশ্লেষকদের মতে, সুদের উচ্চ হার, মূল্যস্ফীতি এবং বাজারের কাঠামোগত দুর্বলতা এ পরিস্থিতির জন্য দায়ী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, ‘সব খাতই খারাপ করছে, বিশেষ করে স্টিল ও সিমেন্ট খাতের অবস্থা আরও নাজুক।’ তবে তিনি মনে করেন, আইনশৃঙ্খলা ঠিক থাকলে এবং আস্থা ফিরলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

    যদিও ৬৮টি কোম্পানির মুনাফা বেড়েছে, তবে প্রবৃদ্ধির হার খুব বেশি নয়। মাত্র দুটি কোম্পানির মুনাফা ১০০০ শতাংশের বেশি বেড়েছে, একটি কোম্পানি ৫০০ শতাংশের বেশি লাভ করেছে, আর ৩০০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৫টি কোম্পানির। শীর্ষে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, যার মুনাফা ১৩৬৭ শতাংশ বেড়েছে, এরপর জেএমআই সিরিঞ্জ ১০৪০ শতাংশ, ইফাদ অটোজ ৭৩৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৪০০ শতাংশ এবং মতিন স্পিনিং ও ডমিনেজ স্টিল ৩৫০ শতাংশ মুনাফা করেছে।

    অন্যদিকে ৪৬টি কোম্পানির মুনাফা কমলেও তারা এখনো লোকসানে যায়নি। তবে ১৫টি কোম্পানি, যেমন ওরিয়ন ফার্মা, বারাকা পতেঙ্গা, মেঘনা সিমেন্ট, বসুন্ধরা পেপার ও দেশবন্ধু পলিমার, আগের ছয় মাসে লাভে থাকলেও এবার লোকসানে পড়েছে। সবচেয়ে বেশি লোকসানে পড়েছে আনলিমা ইয়ার্ন, যার লোকসান ১৯৫০ শতাংশ বেড়েছে। এছাড়া সিলভা ফার্মা ২৫৮ শতাংশ, পেনিনসুলা ২৫৫ শতাংশ, ঢাকা ডাইং ২৩২ শতাংশ এবং বিবিএস কেব্লস ২২৩ শতাংশ লোকসান করেছে।

    বিশ্লেষকরা বলছেন, ব্যাংকঋণের ওপর অধিক নির্ভরশীল কোম্পানিগুলো সুদের উচ্চ হারের কারণে সংকটে পড়েছে। র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক মনে করেন, পুঁজি বাজার কাঠামোগত দুর্বলতায় ভুগছে, যা দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতার জন্য হুমকি।

    দেশের অর্থনীতি স্থিতিশীল হলে, সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে এবং বাজার কাঠামোর উন্নয়ন করা হলে পুঁজি বাজার ঘুরে দাঁড়াতে পারে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব পরিবেশ ও কার্যকর নীতিগত সহায়তা।

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর মুনাফা তাদের নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। তবে সুদের হার ও মূল্যস্ফীতি কমলে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হতে পারে। ●

    অকা/পুবা/ফর/সন্ধ্যা/১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.