Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মূলধনি মুনাফার ওপর কর নিয়ে বিভ্রান্তি

    সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে ব্যক্তির বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনি মুনাফা হলে, ব্যক্তিকে ওই আয়ের ওপর কর দিত হবে কিনা, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি কর আইন ২০২২-এর পরিপত্রের স্পষ্টীকরণ করতে গিয়ে যে বক্তব্য প্রকাশ করেছে, তা নিয়েই এ বিভ্রান্তি তৈরি হয়েছে।

    এনবিআর প্রকাশিত পরিপত্রের ১২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, বিদ্যমান ধারা ৩২-এর ৭ নং উপধারা অনুযায়ী, সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় ৩১ ধারার আওতায় করারোপিত হয় না। অর্থ আইন ২০২২-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৩২ ধারার ৭ নং উপধারা বিলোপের ফলে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির স্টকস এবং শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় করযোগ্য আয় হিসেবে পরিগণিত হবে এবং প্রযোজ্য হারে কর দিতে হবে।

    শেয়ারবাজার সংশ্নিষ্টরা মনে করছেন, সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব বিনিয়োগকারীকে সরকারি সিকিউরিটিজ (যেমন- বিল ও বন্ড) এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত সব সরকারি বা বেসরকারি কোম্পানির শেয়ার কেনাবেচায় মুনাফা করলে প্রযোজ্য হারে কর দিতে হবে।
    শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এনবিআরের আয়কর-সংক্রান্ত পরিপত্রের স্পষ্টীকরণে ব্যাখ্যা শুনে তিনি অবাক হয়েছেন। বাজেট পাস হয়েছে আড়াই মাস। অর্থবিল পেশ করা হয় প্রায় সাড়ে তিন মাস আগে। এ সময়েও আয়কর আইনের গুরুত্বপূর্ণ এ পরিবর্তন সম্পর্কে কেউ কিছু জানতে পারল না।

    বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, বিএসইসি শেয়ারবাজারকে ঠিক রাখার চেষ্টা করছে। নতুন এ বিভ্রান্তি নতুন সংকট তৈরি করবে। শেয়ারবাজার অর্থনীতির অত্যন্ত সংবেদনশীল অংশ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ কারণে ২০১২ সালের সরকারের নির্দেশনা আছে, শেয়ারবাজারে প্রভাব ফেলতে পারে, এমন কোনো বিষয়ে সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে হলে সংশ্নিষ্ট সরকারি দপ্তরকে বিএসইসির সঙ্গে আগাম আলোচনা করতে হবে বা পরামর্শ নিতে হবে।

    জানতে চাইলে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান বলেন, এনবিআরের এ স্পষ্টীকরণ শেয়ারবাজার বিনিয়োগকারীদের জন্য হতাশার। সবাই জানে, ব্যক্তির মূলধনি মুনাফায় কর নেই। ২০১৫ সালের ১ জুলাই এনবিআরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আয়কর অধ্যাদেশের ৫৩(এম) ধারায় বর্ণিত করদাতা ছাড়া অন্যদের (যেমন- ব্যক্তি করদাতা) মূলধনি মুনাফায় আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন স্পষ্টীকরণ নতুন বিভ্রান্তি তৈরি করেছে। এ বিষয়ে অবিলম্বে নতুন করে স্পষ্টীকরণ করে এ বিভ্রান্তি দূর করা দরকার।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানান, ২০১৫ সালের ১ জুলাই এনবিআরের এক সার্কুলারে ব্যক্তির ক্যাপিটাল গেইন করমুক্ত করা হয়েছে, যা এখনও বলবৎ আছে।

    কর আইন বিশ্নেষক ও আইনজীবী স্নেহাশীষ বড়ূয়া বলেন, ২০১৫ সালের ১ জুলাই জারি করা প্রজ্ঞাপন বহাল থাকলে ব্যক্তিকে ক্যাপিটাল গেইনের ওপর কর দিতে হবে না। আয়কর অধ্যাদেশের ৩২-এর ৭ নং উপধারা রহিত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজ, অর্থাৎ ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগের ওপর অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন শেয়ার কেনাবেচায় প্রযোজ্য হারে (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির ক্যাপিটাল গেইনের ওপর ১০ শতাংশ কর দিতে হয়) ট্রেজারি বন্ডে বিনিয়োগের আয়ের ওপরও কর দিতে হবে।

    #

    অকা/পুঁবা/ দুপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    মূলধনি মুনাফার ওপর কর নিয়ে বিভ্রান্তি

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.