Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানি আয় ও আমদানি ব্যয়ে ব্যবধান : ঝুঁকির মুখে শিল্প খাত

    অক্টোবর ১, ২০২২ ৪:২৭ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বৈদেশিক বাণিজ্যের রফতানি আয় ও আমদানি ব্যয়ের ব্যবধান বেড়েই চলেছে। গত ২০১৬-১৭ অর্থবছরে আমদানি-রফতানির মধ্যে ব্যবধান ছিল ৩০ দশমিক ৩১ শতাংশ। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫২ শতাংশ। ছয় বছরে এ খাতে ব্যবধান দ্বিগুণেরও বেশি।

    রফতানির চেয়ে আমদানি বেশি হারে বেড়ে যাওয়ায় দেশের শিল্প খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দীর্ঘদিনেও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি শিল্প খাত। ফলে এখন এসে খাতটি বড় ঝুঁকির মুখে পড়েছে। আমদানি পণ্যের মূল্য বেড়ে গেলেই শিল্প খাত বড় সংকটে পড়ে। যেমনটি পড়েছে বর্তমান বৈশ্বিক কারণে।

    অর্থনীতিবিদরা মনে করেন, দেশে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়ছে। এতে শিল্পায়ন ও রপ্তানিও বৃদ্ধির কথা। আমদানির কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রফতানি করলে দেশে মূল্য সংযোজন হয়ে থাকে। এতে আমদানির তুলনায় ররফতানি বাড়ার কথা। কিন্তু বাস্তবে ঘটছে তার উলটো। রফতানির তুলনায় আমদানি বাড়ছে দ্বিগুণ। আমদানির বিকল্প পণ্য দেশে চাহিদা অনুযায়ী এবং মানসম্পন্নভাবে উৎপাদন হচ্ছে না বলেই আমদানি বাড়ছে বলে অনেকেই মনে করেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে শিল্প খাতে আমদানির এত অর্থ ব্যয় হয় সেগুলো কোথায় যাচ্ছে। আমদানির নামে দেশ থেকে পাচার হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। বিশেষ করে শিল্পের যন্ত্রপাতি আমদানির আড়ালে বেশি পাচার হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনেও উঠে এসেছে, দেশ থেকে আমদানি-রফতানির আড়ালে টাকা পাচারের হচ্ছে।

    বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মইনুল ইসলাম বলেন, আমদানি-রফতানি দুভাবেই দেশ থেকে টাকা পাচার হচ্ছে। যে কারণে শিল্পের নামে আমদানি বাড়লেও তার প্রতিফলন ঘটছে না শিল্প খাতে। রফতানিও বাড়ছে না। ’৮০-র দশক থেকেই দেশে শিল্পায়ন শুরু হয়েছে। সে তুলনায় গত চল্লিশ বছরে দেশে শিল্প খাত একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ানোর কথা। কিন্তু তা হয়নি। আমদানির চেয়ে রফতানি বেশি না হলেও দুটোর মধ্যকার ব্যবধান কমার কথা। তা না হয়ে বরং বেড়েছে। এখন আমদানিজনিত কারণে দেশ বড় ঝুঁকিতে পড়েছে।

    সূত্র জানায়, দেশে বর্তমানে যে ডলার সংকট দেখা দিয়েছে তা আমদানিজনিত কারণে। চড়া দামে বেশি পণ্য আমদানি করায় ব্যয় বেশি হচ্ছে। কিন্তু রফতানি আমদানির তুলনায় বাড়ছে না। ফলে টাকার মান কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ডলারের দাম। এতে আমদানি ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এর প্রভাবে বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতির হার বাড়িয়ে দিচ্ছে। যা পুরো অর্থনীতিকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। অথচ শিল্প খাতে আমদানিনির্ভরতা কমলে সংকট এত প্রকট হতো না। ডলার সংকটের কারণে এখন আমদানিনির্ভর শিল্পগুলোও চাহিদা অনুযায়ী পণ্য আনতে পারছে না। ফলে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হয়ে সংকটকে আরও গভীর করে তুলেছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে রফতানি হয়েছিল ৩০৮৯ কোটি ডলার, আমদানি হয়েছিল ৪০২৫ কোটি ডলার। রফতানির চেয়ে আমদানি বেশি বা বাণিজ্য ঘাটতি হয়েছিল ৯৩৬ কোটি ডলার। আমদানি ও রফতানির মধ্যে ব্যবধান ছিল ৩০ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ ১০০ কোটি ডলারের আমদানি হলে রফতানি হয়েছিল ৭০ কোটি ডলারের। ২০১৭-১৮ অর্থবছরে রফতানি হয়েছিল ৩৩৩০ কোটি ডলার। আমদানি হয়েছিল ৫০৫২ কোটি ডলার। রফতানির চেয়ে আমদানি বেশি বা বাণিজ্য ঘাটতি হয়েছিল ১৭২৩ কোটি ডলার। ওই বছরে আমদানি-রফতানির ব্যবধান বেড়ে ৫১ দশমিক ৭৪ শতাংশে ওঠে। অর্থাৎ ওই বছরে ১০০ কোটি ডলারের পণ্য আমদানি হলে রফতানি হয়েছিল ৪৮ কোটি ডলার।

    ২০১৮-১৯ অর্থবছরে রফতানি হয়েছিল ৩৯৬০ কোটি ডলার। আমদানি হয়েছিল ৫৫৪৪ কোটি ডলার। রফতানির চেয়ে আমদানি বেশি হয়েছিল ১৫৮৪ কোটি ডলার। এ খাতে ব্যবধান ছিল ৩৯ দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ ১০০ কোটি ডলারের পণ্য আমদানি হলে রফতানি হয়েছিল ৬০ কোটি ডলার।

    আমদানি-রফতানির ব্যবধান বৃদ্ধি প্রসঙ্গে পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, আমদানি ও রফতানির মধ্যকার ব্যবধান এখনো বাড়ছে-এটা হওয়ার কথা নয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এতদিন পণ্য আমদানি করে সেগুলো কী কাজে ব্যবহার করা হয়েছে। দেশে শিল্পের আমদানিতে বড় ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়ের প্রতিফলন শিল্প খাতে কতটুকু পড়েছে-তা খতিয়ে দেখার বিষয়।

    প্রতিবেদন থেকে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে রফতানি হয়েছিল ৩২৮৩ কোটি ডলার। আমদানি হয়েছিল ৫০৬৯ কোটি ডলার। রফতানির চেয়ে আমদানি বেশি হয়েছিল ১৭৮৬ কোটি ডলার। দুই খাতের ব্যবধান ছিল ৫৪ দশমিক ৪০ শতাংশ।

    ২০২০-২১ অর্থবছরে রফতানি হয়েছিল ৩৬৯০ কোটি ডলার। আমদানি হয়েছিল ৬০৬৮ কোটি ডলার। রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়েছিল ২৩৭৮ কোটি ডলার। দুই খাতে ব্যবধান বেড়ে ৬৪ দশমিক ৪৩ শতাংশে দাঁড়ায়।

    ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৪৯২৫ কোটি ডলার। আমদানি হয়েছিল ৮২৫০ কোটি ডলার। রপ্তানির চেয়ে আমদানি রেকর্ড পরিমাণে বেশি বা বাণিজ্য ঘাটতি হয়েছিল ৩৩২৫ কোটি ডলার। দুই খাতে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ ১০০ কোটি ডলারের পণ্য আমদানি হলে রফতানি হয়েছে সাড়ে ৩২ কোটি ডলার।

    সূত্র জানায়, আমদানির চেয়ে রফতানি কম হলে বাণিজ্য ঘাটতি বাড়বে। গত ছয় বছরে বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বাণিজ্য ঘাটতিকে সহজভাবে দেখছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে, আমদানির বিষয়টি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে রফতানি আয় ঠিকভাবে দেশে আসছে কিনা তাও দেখা জরুরি। দুই খাতে ভারসাম্য না হলে অর্থনৈতিক অগ্রগতি টেকসই হবে না। দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্বস্তি ফিরবে না।

    এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, করোনার সময় থেকে রফতানি আয় দেশে আসার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। অনেক ক্রেতা দেউলিয়া হয়ে গেছে। বাজার ধরে রাখতে অর্থ না পেলেও রফতানি করতে হচ্ছে।

    তিনি আরও বলেন, আমদানির একটি বড় অংশ হচ্ছে জ্বালানি, ভোগ্য ও বিলাসী পণ্য। জ্বালানির বড় অংশই ব্যবহৃত হচ্ছে ভোগে। দেশে পাঁচতারা হোটেলের সংখ্যা বাড়ছে। এগুলোর প্রায় সব সেবাই বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারত ভোগে বৈদেশিক মুদ্রা খরচ করে কম। কিন্তু বাংলাদেশে এ খাতে খরচ অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, মোট আমদানির মধ্যে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামালে ব্যয় হচ্ছে ৫৭ শতাংশ বৈদেশিক মুদ্রা। জ্বালানি তেল আমদানিতে ৯ শতাংশ। এছাড়া ভোগ্যপণ্যে ১২ শতাংশ, বিলাসী পণ্যে ৭ শতাংশ। অন্যান্য খাতের আমদানি ব্যয় হচ্ছে ১৮ শতাংশ। এর মধ্যে শিল্প খাতের পণ্যও রয়েছে।

    #

    অকা/প্র/ সকাল, ১ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    রফতানি আয় ও আমদানি ব্যয়ে ব্যবধান : ঝুঁকির মুখে শিল্প খাত

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.