Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রিজার্ভে ছাড় দেওয়ার প্রস্তাব করেছে আইএমএফ

    অক্টোবর ১২, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বেঁধে দেওয়া লক্ষ্য পূরণ করতে না পারায় রিজার্ভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তারা প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে রিজার্ভ নিয়ে তাদের মতামত বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। সংস্থাটির সফররত দলের সদস্যরা জানান, আইএমএফ যে রিজার্ভের লক্ষ্য বেঁধে দিয়েছে তা চেষ্টা করেও বাংলাদেশ পূরণ করতে পারেনি। এজন্য তারা রিজার্ভে ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। তবে গভর্নর না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর এ বিষয়ে একমত বা দ্বিমত কিছুই জানাননি। একপর্যায়ে আইএমএফ প্রতিনিধিদল বর্তমান লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলার থেকে ডিসেম্বর ও মার্চের জন্য যথাক্রমে ২৪ ও ২৩ বিলিয়ন করার ইঙ্গিত দিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ’র রুদ্ধদ্বার বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গর্ভনর ও এক নম্বর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছের, সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্তারা উপস্থিত ছিলেন।

    সূত্র জানায়, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পূর্ব শর্ত অনুযায়ী সংস্থাটির সদস্যরা বৈঠক করছেন। তারা রিজার্ভ, বাজার ভিত্তিক ডলার রেট, ঋণখেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে রাজি হন। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পেরেছে। কিন্তু রিজার্ভের উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজারভিত্তিক ডলার রেট করতে ব্যর্থ হয়। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেও বাস্তবতার আলোকে শর্ত পূরণে আরও সময় বাড়াতে পারে।

    আইএমএফ’র শর্তানুযায়ী, সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার রাখার কথা ছিল বাংলাদেশের। যা জুলাইয়ের জন্য ছিল ২৪ দশমিক ৪৬ বিলয়ন ডলার। তবে বুধবার ছিল ২১ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায় বাদ দিলে রিজার্ভ ১৮ বিলিয়নের নিচে নেমে যায়।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে রিজার্ভের লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলারের বেশি। আইএমএফ মনে করে, দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন লক্ষ্য নির্ধারণ করে দেবে সংস্থাটি।

    এদিকে বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসের। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এজন্য তার বিষয়গুলো নিয়ে আইএমএফ কোনো প্রশ্ন করেনি। তবে তার কাছ থেকে কী ধরনের তথ্য জানতে চাওয়া হতে পারে-এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের অন্য একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিএফআইইউ’র কার্যক্রম ও দেশের অর্থ পাচার রোধে সংস্থাটির পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। অপর এক কর্মকর্তা বলেন, যেসব ব্যাংক বা শাখার মাধ্যমে অর্থ পাচার বেশি হয়, সেগুলো কঠোর সুপারভিশনের আওতায় আনা হচ্ছে। এজন্য আইএমএফ’র সুপারিশে একটি নীতিমালাও প্রস্তুত করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, আইএমএফ’র সঙ্গে ভারপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক দল অংশগ্রহণ করে। আলোচনা সফল হয়। বৈঠকে পূর্বের উপস্থাপিত পরামর্শ, অর্জন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ১৯ অক্টোবর পর্যন্ত বিশদ আলোচনার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

    জানা গেছে, ব্যাংক, রাজস্ব ও পুঁজিবাজারসহ ৪৭টি সংস্কার প্রস্তাব দেয় দাতা সংস্থাটি। সংস্কার প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পর ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়। যার প্রথম কিস্তির অর্থ ছাড় করে ফেব্রুয়ারিতে। সবকিছু স্বাভাবিক থাকলে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ নভেম্বরে মিলবে-এমন আভাস সংশ্লিষ্টদের।

    অকা/ব্যাংখা/ সকাল, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রিজার্ভে ছাড় দেওয়ার প্রস্তাব করেছে আইএমএফ

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.