Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রেমিট্যান্সসহ আমদানি-রফতানি আবার বন্ধ

    আগস্ট ৫, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণUpdated:আগস্ট ৫, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আবারো টানা তিনদিনের ছুটির ফাঁদে ব্যাংকপাড়া। ৫ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে। ব্যাংক বন্ধ থাকায় দেশের রেমিট্যান্স প্রবাহ, আমদানি, রফতানিসহ প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    ব্যাংক নির্বাহীরা বলছেন, ব্যাংক বন্ধ থাকলে অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের সব কার্যক্রমও বন্ধ থাকে। এ তিনদিন দেশে রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হবে। আমদানি ও রফতানির ঋণপত্রও (এলসি) খোলা সম্ভব হবে না। এর প্রভাবে দেশের বিরাজমান অর্থনৈতিক সংকট আরো বেশি ভঙ্গুর হবে।

    এর আগে শিার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও কারফিউ জারির প্রোপটে ১৯ জুলাই থেকে টানা পাঁচদিন দেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। একই সময় ইন্টারনেট সেবাও পুরোপুরি বন্ধ থাকায় আন্তর্জাতিক বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। ওই সময় দেশের রেমিট্যান্স প্রবাহ, আমদানি ও রফতানি পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ ছিল সরকারের রাজস্ব ও শুল্ক আদায় প্রক্রিয়াও।

    ব্যাংক বন্ধের পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকায় দেশে অর্থ লেনদেনের স্বীকৃত মাধ্যমগুলোর মধ্যে কেবল এটিএম বুথ সচল ছিল। যদিও ওই সময় দেশের বেশির ভাগ এটিএম বুথই টাকার সংকটে বন্ধ হয়ে যায়। বুথে নগদ টাকার সংকট এখনো চলছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার এটিএম বুথে গতকালও চাহিদা অনুযায়ী টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

    সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৪ জুলাই থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে সংঘাত, সংঘর্ষ ও প্রায় শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। সহিংসতার কারণে ৪ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসেও দেশের ব্যাংকগুলোর বেশির ভাগ শাখা বন্ধ ছিল।

    রাজধানী ঘুরে দেখা যায়, রোববার ৪ আগস্ট সকালের দিকে মতিঝিল, কারওয়ান বাজার, শাহবাগ, পুরান ঢাকা, উত্তরা, মিরপুর এলাকার কিছু শাখা খোলা হলেও সহিংসতা শুরু হলে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সারা দেশেও ব্যাংকিং কার্যক্রম খুবই সীমিত পরিসরে চলেছে বলে ব্যাংক নির্বাহীরা জানিয়েছেন। তারা বলছেন, শুক্র ও শনিবার যোগ করলে এবার টানা ছয়দিন ব্যাংক বন্ধের ফাঁদে পড়ল।

    অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সুশাসনের ঘাটতি, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক আগেই দেশের অর্থনীতি জাহান্নামে পতিত ছিল। এখন সেটি আরো বড় দুর্যোগের মধ্যে পড়তে যাচ্ছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো গণ-আন্দোলন হয়েছে, তার সবগুলোই আমি কাছ থেকে দেখেছি। সরকার পতনের এক দফার যে আন্দোলন এখন চলছে, সেটি কখনো ব্যর্থ হবে না। কারণ এ ধরনের গণ-আন্দোলন ব্যর্থ হয় না।’

    আহসান এইচ মনসুর বলেন, ‘গণ-আন্দোলনের মুখে সরকারের পরিবর্তন অর্থনীতির জন্য মঙ্গলের বার্তাও নিয়ে আসতে পারে। দেখতে হবে পরবর্তী সরকারের নিয়ন্ত্রক ও পরিচালক কারা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার সম্ভব হলে অর্থনীতির চলমান তি কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না।’
    দেশে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তীব্র ােভ ও উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, আমেরিকার কয়েক দেশে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা সমাবেশ ও বিােভ করেন। এর মধ্যে কোনো কোনো সমাবেশ থেকে রেমিট্যান্স ‘শাটডাউনের’ ঘোষণাও আসে।

    প্রবাসীদের ঘোষণার প্রভাব জুলাইয়ের রেমিট্যান্স প্রবাহে দৃশ্যমান হয়ে উঠেছে। দেশে জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৯০ লাখ ডলার, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। জুনের তুলনায় জুলাইয়ে রেমিট্যান্স কমেছে প্রায় ২৫ শতাংশ। রেমিট্যান্সে বড় পতনের ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়েছে। জুলাইয়ে রিজার্ভ প্রায় ১৩০ কোটি বা ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার কমেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুসারে ৩০ জুন দেশের রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ৩১ জুলাই এসে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। এর পর থেকেই রিজার্ভে ধারাবাহিক য় চলছে।

    কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট আয়োজিত সমাবেশ থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, ‘সরকার পতনের এক দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে না পাঠানোরও আহ্বান জানানো হয়।’ শিার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যেই সরকারের প থেকে ৪ জুলাই সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। একই সঙ্গে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ●

    অকা/বাণিজ্য/ফর/সকাল/৫ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রেমিট্যান্স-আমদানি-রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.