Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    লেনদেনে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার

    অক্টোবর ২৪, ২০২৩ ৫:১৯ পূর্বাহ্ণ3
    BBPKF6 Credit cards close up
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আয় তেমন না বাড়লেও খরচ বেড়েছে অধিকাংশের। অনেকেই ধারদেনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন অনেকে। এ অবস্থায় সুপারশপগুলোতে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে। মূলত এখানে কেনাকাটায় ৪৫ দিনের জন্য ঋণ পরিশোধের সুযোগ পান গ্রাহক। কেনাকাটাও ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এ সুযোগই কাজে লাগাচ্ছেন গ্রাহক।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি টাকা। যা আগের মাস জুলাইয়ে ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা বা ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

    আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে সুপারশপে এক হাজার ২১৮ কোটি টাকা কেনাকাটা হয়েছে, যা মোট লেনদেনের ৪৯ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে, জুলাই মাসে সুপারশপে কেনাকাটায় লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি টাকা বা মোট লেনদেনে ৫০ দশমিক ১১ শতাংশ। তথ্যমতে, শতকরা হিসাবে আগস্টে লেনদেন কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

    ক্রেডিট কার্ড ব্যবহারকারীর খরচের ধরণ বিবেচনায় গ্রাহক খুচরায় ১২ দশমিক ৩৪ শতাংশ কেনাকাটা করে থাকেন। তারা ইউটিলিটির জন্য ৯ দশমিক ১৬ শতাংশ লেনদেন করে থোকেন। ওষুধ কেনাকাটায় ৫ দশমিদ ৯৫ শতাংশ, পোশাকে ৪ দশমিক ৫২ শতাংশ, ফান্ড ট্রান্সফারে ৩ দশমিদ ৪৭ শতাংশ, পরিবহন কাজে ৩ দশমিক ৩৭ শতাংশ, ব্যবসায়িক উদ্দেশ্যে ২ দশমক ১৮ শতাংশ, পেশা ও সরকারি সেবায় এক দশমিক শূন্য ৯ শতাংশ লেনদেন হয়ে থাকে।

    হাবিবুর রহমান নামে একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী জানান, আমার আয়ের সিংহভাগই খরচ হয়ে যায় মাসের শুরুতে। মূলত দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় এমনটা হয়। পরে ধার করে চলা লাগতো। এখন আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি। এর মাধ্যমে ডিপার্টমেন্টাল স্টোরে লেনদেন করি। আর ধার করা লাগে না আবার ক্রেডিট কার্ডেও ৪৫ দিনের সময় পাওয়া যায়।

    ব্যাংকগুলোও ক্রেডিট কার্ডের প্রচারণা করছে জোরেসোরে। একটি বেসরকারি ব্যাংকের কার্ড রিটেইল বিভাগের প্রধান জানান, নিত্যপণ্যসহ নানা পণ্য কিনতে ক্রেডিট কার্ডে ছাড় দেওয়া হয়ে থাকে। আমরা গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় এনে নানা অফার দিয়ে প্রচার করছি। গ্রাহক যাতে এসব অফার নিতে পারেন।

    অন্যদিকে, দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার হয়ে থাকে ২৬ দশমিক ৭৩ শতাংশ। এর সিংহভাগই খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোর বা সুপারশপে। খুচরা আউটলেটে ব্যবহার হয় ১৫ দশমিক ৯২ শতাংশ। বিদেশের বেশি ব্যবহার হয় ভিসা কার্ডের মাধ্যমে, যা প্রায় মোট লেনদেনের ৭২ দশমিক ৬ শতাংশ, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয় ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ, এমএক্স কার্ডের মাধ্যমে খরচ হয় ১০ দশমিক শূন্য ৩ শতাংশ।

    ক্রেডিট কার্ডে মাধ্যমে ভারতে ব্যবহার হয়ে থাকে ১৭ দশমিক ৬২ শতাংশ, যুক্তরাষ্ট্রে ব্যবহার হয় ১৬ দশমিক ৩২ শতাংশ, থাইল্যান্ডে ব্যবহার হয় ৯ দশমিক ৫১ শতাংশ, যুক্তরাজ্যে ব্যবহার হয় ৭ দশমিক ৬৯ শতাংশ, সিঙ্গাপুরে ৭ দশমিক ৬৮ শতাংম, কানাডায় ৬ দশমিক ৭১ শতাংশ, আরব আমিরাতে ৬ দশমিক ৪৯ শতাংশ, মালয়েশিয়ায় ৫ দশমিক ৪০ শতাংশ, সৌদি আরবে ২ দশমিক ১৮ শতাংশ ব্যবহার হয়।

    অকা/ব্যাংখা/ সকাল/২৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অর্থনীতি টাকা ব্যাংক লেনদেনে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.