Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    অক্টোবর ১৯, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ১৯, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই ঘটনায় এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমদানি ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবীর আহমেদ খান বলেন, “সরাসরি ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা যাচ্ছে না। তবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের আমদানি-রপ্তানি কার্যক্রম এতে প্রভাবিত হতে পারে।”

    একই আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি বলেন, “রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যার আর্থিক অঙ্ক এক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।”

    তিনি জানান, শুধু সরাসরি আর্থিক ক্ষতি নয়, বরং সময়মতো কাঁচামাল না পাওয়ায় অর্ডার বাতিল হওয়া, জরুরি পণ্য এয়ারপথে পাঠাতে গিয়ে ব্যয় কয়েকগুণ বৃদ্ধি, ডিসকাউন্ট দিতে বাধ্য হওয়া কিংবা বায়ারের স্যাম্পল সময়মতো না পাওয়ার কারণে অর্ডার কনফার্ম করতে না পারা—এই সব মিলিয়ে ক্ষতির পরিধি আরও বাড়বে।

    কার্গো ভিলেজের গুদামগুলোতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল, কৃষি ও বাণিজ্যিক আমদানিকারকদের বিভিন্ন কাঁচামাল মজুত থাকে।

    ফজলে শামীম এহসান বলেন, “তৈরি পোশাক খাতের পাঁচ শতাধিক রপ্তানিকারকের ছোট ছোট মালামাল সেখানে ছিল। টাকার হিসেবে ক্ষুদ্র মনে হলেও এর সঙ্গে জড়িত রয়েছে কোটি কোটি ডলারের রপ্তানি।”

    তিনি উদাহরণ দিয়ে বলেন, “ধরা যাক, আমার দুই হাজার ডলারের কাঁচামাল পুড়ে গেছে—দেখতে ছোট অঙ্ক হলেও এর কারণে প্রায় দুই লাখ ডলারের রপ্তানি বন্ধ হয়ে যাবে। আবার নতুন করে এয়ারে আনতে গেলে ব্যয় হবে পণ্যের অর্ধেক মূল্যের সমান। এই ব্যয় ছোট উদ্যোক্তাদের জন্য মারাত্মক। অনেকে হয়তো আর উঠে দাঁড়াতে পারবেন না।”

    তিনি আরও বলেন, “অনেক সময় বায়ার একটি স্যাম্পল একসঙ্গে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে পাঠায়। আমরা যদি সময়মতো সেই স্যাম্পল না পাই, তাহলে কাউন্টার স্যাম্পল পাঠাতে পারবো না। ফলে বায়ার চীনের রপ্তানিকারককেই অর্ডার দিয়ে দেয়।”

    বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীও একই আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই অগ্নিকাণ্ডের প্রভাব তৈরি পোশাক রপ্তানিতে তাৎক্ষণিকভাবে না হলেও শিগগিরই প্রকট হয়ে উঠবে।”

    ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এয়ার কার্গোতে থাকা পণ্যের প্রায় এক-তৃতীয়াংশই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের। বর্তমানে ৬০টিরও বেশি আন্তর্জাতিক কুরিয়ার কোম্পানি বাংলাদেশে আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত রয়েছে।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, “আমরা সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছি, তাদের কী পরিমাণ মালামাল কার্গো ভিলেজে ছিল তা জানাতে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে কিছুটা সময় লাগবে।”

    তিনি নিজেও ক্ষতির আশঙ্কায় রয়েছেন, কারণ তাঁর আমদানিকৃত অ্যাক্সেসরিজ ও মেশিনারিজ ওই কার্গোতে ছিল কিনা, তা শনিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেননি।

    জেমটেক্স লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ জানান, “ভারত থেকে আমদানি করা প্রায় ৪০ কেজি লেইচ (অ্যাক্সেসরিজ) কার্গো ভিলেজে ছিল। আমার সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছেন, পণ্য পুড়ে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। এগুলো কুরিয়ার সেকশনে ছিল, আর প্রথমেই আগুন লাগে সেই অংশে।”

    তিনি বলেন, “এই অ্যাক্সেসরিজগুলো দ্রুত প্রয়োজন ছিল বলে এয়ারে এনেছিলাম। এগুলোর মাধ্যমে ১.৬২ লাখ ডলারের রফতানি হওয়ার কথা ছিল। কিন্তু এখন রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কারণ ৩০ সেপ্টেম্বরেই রপ্তানির সময়সীমা পেরিয়ে গেছে।”

    গত অর্থবছরে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৪০ বিলিয়ন ডলার।

    কার্গো ভিলেজ সাধারণত হালকা যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাক, নমুনা, অ্যাক্সেসরিজ, পারসেল ও দলিলপত্রের আমদানি-রপ্তানির জন্য ব্যবহৃত হয়ে থাকে।

    একটি ওষুধ কোম্পানির প্রতিনিধিও গণমাধ্যমকে জানান, তাদের ৭৫ হাজার ডলার মূল্যের কেমিক্যাল পুড়ে গেছে। তিনি বলেন, “বৃহস্পতিবার ছাড় করানোর চেষ্টা করেছিলাম, পারিনি। রোববার ছাড়ের কথা ছিল—কিন্তু তার আগেই সব পুড়ে গেছে।” ●
    অকা/প্র/ই/সকাল/১৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    ৩৯ শতাংশ লেনদেন কমেছে ডিএসইর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.