Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

    অক্টোবর ২৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, একটি কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুধাবন করে তা পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে।

    বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিয়ে ইউজিসিতে ২৮ অক্টোবর অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: হাসান মারুফ।

    ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক সম্মানের। কাস রুমে ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে। শ্রেণিকে শিক্ষার্থীরা কী চাচ্ছে শিক্ষকদের সে দিকে খেয়াল রাখতে হবে। এখনকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তিনি শিক্ষার্থীদের ভালোভাবে বোঝা, তাদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে শিক্ষকদের পরামর্শ দেন।

    প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষাকে কেন্দ্রে রাখতে হবে বলে তিনি জানান। দক্ষ শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকতার ব্রত নিয়ে কাজ করতে তিনি শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    প্রফেসর আনোয়ার হোসেন বলেন, হিট প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার রূপান্তর ঘটবে। গুণগত শিক্ষার সীমাবদ্ধতা দূর ও সমাজের চাহিদা এই প্রকল্প থেকে পূরণ করা যাবে। তিনি শিক্ষকদের জাতি গঠনে অনবদ্য ভূমিকা রাখা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

    মো: হাসান মারুফ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য হিট প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সরকারের বিধিবিধান মেনে চলা এবং প্রকল্পের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

    ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সচিব ড. মো: ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

    ইউজিসির এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো: সুলতান মাহমুদ ভূঁইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসির যুগ্ম-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ নাজমুল ইসলামসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    কর্মশালায় দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) -এর পরিচালক ও মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সমতা বৃদ্ধির জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা হবে। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরবর্তী করণীয় নির্ধারণে ইউজিসি এই কর্মশালা আয়োজন করেছে। ●

    অকা/শিক্ষাখা/ফর/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    শর্তসহ ফের স্টুডেন্ট ভিসা চালু করছে যুক্তরাষ্ট্র

    ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু

    তাসনিয়া ফেব্রিকস বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা

    ইংরেজি বক্তৃতা আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক ব্যাংক

    ড্যাফোডিল-লঙ্কাবাংলার মধ্যে সমঝোতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.