Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারবাজারে পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা দিশেহারা

    মে ২৭, ২০২২ ৩:৪৫ পূর্বাহ্ণUpdated:মে ২৭, ২০২২ ৩:৪৫ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গুজব ও আতঙ্কে শেয়ারবাজারে চলছে বড় পতন। প্রতিদিনই বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধে আজ হয়তো বাজার ঘুরে দাঁড়াবে। প্রতিদিনই বিনিয়োগকারীদের আশায় গুড়ে বালি। প্রতিদিনই তাদের বিনিয়োগ উধাও হয়ে যাচ্ছে। পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা এখন রীতিমতো দিশেহারা। পতনের ধাক্বায় মৌলভিত্তির শেয়ারও নুইয়ে পড়ছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে থাকা ৩০টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানিরই পতন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারেরই সর্বোচ্চ দর কমে ক্রেতাশুন্য থেকেছে। কোম্পানিগুলোর মধ্যে রেকর্ড ডিভিডেন্ড, রেকর্ড ইপিএস ঘোষণার কোম্পানির সংখ্যাই বেশি। আর মৌলভিত্তির শেয়ারতো রয়েছেই।

    লেননেদেনের শীর্ষে থেকেও পতনের কবলে পড়া কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, ইসলামি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, জে এম আই হসপিটাল, সালভো কেমিক্যাল, প্রভাতী ইন্স্যুরেন্স, আর ডি ফুড, আইপিডিসি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, সিভিও পেট্রোকেমিক্যাল, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন হারভেস্ট, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, ইয়াকিন পলিমার, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ড্রাগন সোয়েটার এবং ফু-ওয়াং ফুড।

    কোম্পানিগুলোর মধ্যে মৌলভিত্তির কোম্পানি হিসাবে পরিচিত বেক্সিমকো লিমিটেড, ইসলামি ব্যাংক, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন ও বেক্সিমকো ফার্মা।

    কোম্পানিগুলোর মধ্যে তালিকাভুক্তির পর রেকর্ড ডিভিডেন্ড ও রেকর্ড মুনাফার কোম্পানিও রয়েছে। যেমন বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রভাতী ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার খুব নাজুক অবস্থায় উপনীত হয়েছে। এখন শেয়ারদর পতনে জাত-বিজাত নেই। দলবেঁধে সবাই পতনের গহ্বরে হুমড়ি খেয়ে পড়ছে। বরং লাগামহীন পতনের মৌলভিত্তি, রেকর্ড ডিভিডেন্ড রেকর্ড মুনাফার কোম্পানির শেয়ারদর বেশি হারাচ্ছে। তবে তারা বলছেন, বাজার যখন ঘুরে দাঁড়াবে, এসব শেয়ার বেশি দৌঁড়াবে। তখন যে হারে কোম্পানিগুলোর দর পড়ছে, তারচেয়ে বেশি হারে দর উঠবে।

    #

    অকা/পুঁবা/দুপুর, ১৯ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    শেয়ারবাজারে পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা দিশেহারা

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.