Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারবাজারে মন্দাভাবেও বেড়েছে বিনিয়োগকারী

    মে ২৭, ২০২২ ৪:৫৬ পূর্বাহ্ণUpdated:মে ২৭, ২০২২ ৪:৫৬ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে মন্দাভাব চলছে গত দেড় মাস যাবত। কিন্তু এই সময়ে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। এসব নতুন বিনিয়োগকারীদের মধ্যে যেমন পুরুষ বিনিয়োগকারী রয়েছেন, তেমনি নারী বিনিয়োগকারীও আছেন। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে।

    সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য বলছে, গত দেড় মাসে দেশি-বিদেশি নতুন বিনিয়োগকারীর বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে ৮ হাজারের ওপরে।

    এর আগে মার্চ মাসের শেষ কার্যদিবস বা ৩১ মার্চে বিও হিসাব ছিল ২০ লাখ ৭২ হাজার ২৭৮টি, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২০ লাখ ৮০ হাজার ৩৬৬টিতে। অর্থাৎ গত দেড় মাসে ৮ হাজার ৮৮টি বিও হিসাব বেড়েছে।

    সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৫ লাখ ৪৬ হাজার ১২২টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার ৫৯৫টি। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৫ হাজার ৫২৭টি বেড়েছে।

    বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ২৬৭টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ৫ লাখ ১৫ হাজার ৮৭১টি। এ হিসাবে দেড় মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২ হাজার ৩৯৬টি।

    এদিকে, এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও বেড়েছে। গত দেড় মাসে প্রাতিষ্ঠানিক বা কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬৫টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৫ হাজার ৯৭৭টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ১৫ হাজার ৮১২টি।

    সিডিবিএল বলছে, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৯ লাখ ৮৫ হাজার ২৭৩টি। যা মার্চ শেষে ছিল ১৯ লাখ ৭৮ হাজার ১৬৭টি। অর্থাৎ দেড় মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৭ হাজার ১০৬টি।

    অন্যদিকে বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৭৯ হাজার ১১৬টি। মার্চ শেষে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৮ হাজার ২৯৯টি। অর্থাৎ দেড় মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৮১৭টি।

    #

    অকা/পুঁবা/দুপুর, ১৬ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    শেয়ারবাজারে মন্দাভাবেও বেড়েছে বিনিয়োগকারী

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.