Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারের দরপতনের সীমায় সর্বোচ্চ ৫ শতাংশ

    এপ্রিল ২১, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে শেয়ারের দরপতনের সীমায় আবারও পরিবর্তন আনল নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে শেয়ারের দাম দিনে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এত দিন দরপতনের সর্বোচ্চ সীমা আরোপিত ছিল ২ শতাংশে। গতকাল বুধবার পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সীমায় পরিবর্তন এনেছে। বিএসইসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে নতুন এ সীমা কার্যকর হবে।

    জানা গেছে, শেয়ারের দরপতনের সীমা ২ শতাংশে বেঁধে দেওয়ায় বাজারে লেনদেনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ, কিছুদিন ধরে ২ শতাংশ দাম কমলেই বেশির ভাগ শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়ছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীরা বড় অঙ্কের শেয়ার লেনদেন করতে পারছিলেন না। তাতে লেনদেনের পরিমাণও অনেক কমে যায়। তাই প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা অনানুষ্ঠানিকভাবে শেয়ারের দরপতনের সীমা বাড়ানোর কথা বলে আসছিলেন। বাজারসংশ্লিষ্টদের চাহিদার পরিপ্রেক্ষিতে এ সীমা বাড়িয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৮ মার্চ শেয়ারবাজারের পতন ঠেকাতে দরপতনের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এখন এ সীমা ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

    দরপতনের সীমায় পরিবর্তন আনা হলেও মূল্য বৃদ্ধির সীমা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ শেয়ারবাজারে যেকোনো শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ পরিবর্তনের ফলে বাজারে ক্রেতা বাড়বে। কারণ, দাম কমলে ক্রেতারা কম দামে শেয়ার কেনায় বেশি আগ্রহী হবেন।

    এদিকে টানা পতন ঠেকাতে বাজারে বিএসইসির তদারকি বৃদ্ধির ফলে সূচক ও লেনদেনে কিছুটা গতি ফিরেছে। এ অবস্থায় পতন ঠেকাতে একাধিক ব্যবস্থা গ্রহণ করে বিএসইসি। আইন লঙ্ঘন করে শেয়ারের বিক্রয়াদেশ দেওয়ার অভিযোগে ৯টি ব্রোকারেজ হাউসের ১৫ জন অনুমোদিত প্রতিনিধি বা ট্রেডারকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। আর লেনদেন শুরুর আগে সর্বনিম্ন দামে শেয়ারের বিক্রয়াদেশ দেওয়ায় ১৫টি ব্রোকারেজ হাউসের ১৫ জন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়। এর জেরে দরপতন থেমেছে সূচকের। লেনদেনেও এসেছে গতি।  বাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ার বাজারে কমবেশি সব সময় নানা ধরনের কারসাজির ঘটনা ঘটে। এসব কারসাজির কারণেই বাজারে কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ বড় ধরনের উত্থান-পতন দেখা যায়। সব সময় যদি নিয়ন্ত্রক সংস্থা সব ধরনের কারসাজির বিষয়ে কঠোর হয়, তাহলে বাজারে কারসাজির প্রবণতা কমে আসবে। সাধারণ বিনিয়োগকারীরাও বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা ফিরে পাবেন। কিন্তু বিএসইসি যখনই কারসাজির ঘটনা জেনেও চুপচাপ থাকে, তখনই বাজারের ওপর থেকে আস্থা কমতে থাকে বিনিয়োগকারীদের।

    #

    অকা/পুঁবা/দুপুর, ২১ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    শেয়ারের দরপতনের সীমায় সর্বোচ্চ ৫ শতাংশ

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.