Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারের মতো মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের প্রভিশন সংরক্ষণ হবে

    মে ২৫, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের প্রভিশন সংরক্ষণ হবে পুরনো নিয়মেই, কোন পরিবর্তন নেই। এখন শুধুমাত্র প্রভিশন সংরক্ষনের হিসাবে যুক্ত হলো মিউচ্যুয়াল ফান্ড ও পারপেচ্যুয়াল বন্ড। যেহেতু খুব শিগগিরই পারপেচ্যুয়াল বন্ড সহ সরকারি সিকিউরিটিজ লেনদেন শুরু হবে, তাই ব্যাংকগুলোকে সুর্নিদিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে বিবেচ্য মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের সারেন্ডার প্রাইস (সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে ইউনিট ফেরত দেওয়ার মূল্য) গড় ক্রয় মূল্য অপেক্ষা কম হলে, গড় ক্রয় মূল্য ও সারেন্ডার প্রাইসের পার্থক্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। এসব নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রভিশন সংরক্ষণ করতে হবে এবং প্রভিশন সংরক্ষণের তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

    এ নির্দেশনা জারির পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে এবিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, প্রভিশন সংরক্ষনের হিসাব বা নিয়ম আগের নিয়মেই হবে, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে। এখন শুধু যুক্ত হলো মিউচ্যুয়াল ফান্ড ও পারপেচ্যুয়াল বন্ড, যা আগে ছিলনা। যেহেতু বাজারে খুব শিগগিরই পারপেচ্যুয়াল বন্ড সহ সরকারি সিকিউরিটিজ লেনদেন শুরু হবে। তাই ব্যাংকগুলোকে সুর্নিদিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়ে ভালো কাজ করেছে। ব্যাংকগুলো কিভাবে বন্ডের প্রভিশন সংরক্ষন করবে তা নিয়ে আর কোন সংশয়ের অবকাশ থাকলোনা।

    এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ হিসাবে স্থিতিপত্রের বিভিন্ন দফার মধ্যে সরকারি সিকিউরিটিজ বাদে অন্যান্য সিকিউরিটিজের ক্ষেত্রে সর্বশেষ বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে কম হলে ক্রয়মূল্য ও সর্বশেষ বাজারমূল্যের পার্থক্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। দামের এই পার্থক্যকে বিনিয়োগের মূল্য কমার ক্ষতি হিসেবে চিহ্নিত করতে হবে। তালিকাভুক্ত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ড বা কোন তহবিলের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য।

    এছাড়া ইক্যুইটি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ড বা তালিকাভুক্ত কোন তহবিলের প্রতি ক্ষেত্রে আলাদাভাবে প্রভিশন সংরক্ষণ করা যাবে। অ-তালিকাভুক্ত ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটির মোট মূল্য কমলে ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের আনুপাতিক হারে হ্রাসকৃত মূল্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। বিনিয়োগকৃত কোম্পানিটির অস্তিত্ব না থাকলে, কার্যক্রম বন্ধ হয়ে গেলে বা দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত না হলে বিনিয়োগের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

    নির্দেশনায় আরও বলা হয়, নন-কনভার্টিবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী ব্যাংকের প্রাপ্য নির্ধারিত সুদ, মুনাফা বা নগদ লভ্যাংশ পাওয়া না গেলে প্রথম বছর শেষে আসল পরিমাণের উপর ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। দ্বিতীয় বছরের জন্য অতিরিক্ত ২৫ শতাংশ এবং তিন বছর লভ্যাংশ অপরিশোধিত থাকলে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

    ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।

    অকা/পুঁবা/ সকাল, ২৫ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    শেয়ারের মতো মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের প্রভিশন সংরক্ষণ হবে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.