Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    জুন ২৫, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    সঞ্চয়পত্র বিক্রির দায়িত্ব পালনকারী ব্যাংকগুলোকে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সম্প্রতি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, কিছু অনুমোদিত ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে এবং নানা উপায়ে গ্রাহকদের এ খাতে বিনিয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

    নির্দেশনায় ব্যাংকগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ অনুযায়ী তারা সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করছে। ফলে বিনিয়োগকারীদের সেবা প্রদান, সঞ্চয়পত্র বিক্রি এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

    এ ছাড়া প্রতিটি শাখায় সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রমের নিয়মিত তদারকি, গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মতে, সরকারি সঞ্চয় কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং সেবার মান উন্নত করতে ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে সঞ্চয়পত্র বিক্রিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    গ্রাহক ব্যাংক সঞ্চয়পত্র

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    ৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই পরীক্ষা

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    এমটিবির ডিএমডি হলেন মোহাম্মদ মামুন ফারুক

    জেনে নিন দুদকে অভিযোগ করার পুরো প্রক্রিয়া

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    বাংলাদেশে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন

    রিজার্ভে স্বস্তি; ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

    সিবিএনএ এর দশক পূর্তি! ২৮ মার্চ মন্ট্রিয়লে অনুষ্ঠান

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    শূন্যপদে আস্থাভাজনদের পদায়নের নতুন গুঞ্জন!
    অবসরের আগে এনবিআর চেয়ারম্যানের শেষ খেলা

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

    অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    মূল হোতা কর অঞ্চল-১০ এর কর্মচারী মো. আসাদুজ্জামান
    আয়কর বিভাগে সিন্ডিকেট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.