Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সর্বশান্তের পথে পুঁজি বাজারের বিনিয়োগকারীরা

    ডিসেম্বর ১৩, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ23
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সপ্তাহের শেষ কর্মদিবস ১২ ডিসেম্বর পতন হয়েছে পুঁজি বাজারে। এ নিয়ে টানা ৬ কর্মদিবস পতন হয়েছে পুঁজি বাজারে। পুঁজি বাজারের অব্যাহত পতনে সর্বশান্তের পথে বিনিয়োগকারীরা।

    ৪ ডিসেম্বর পুঁজি বাজারে উত্থান হয়েছিল। ওই দিন পুঁজি বাজারের সূচক ১২ পয়েন্ট বেড়েছিল। তবে এরপরের ৬ কর্মদিবস পতন হয়েছে পুঁজি বাজারে। এই টানা পতনে শেয়ার বাজার থেকে ১৩৩ পয়েন্ট সূচক কমেছে। আর বিনিয়োগকারীরা বাজার থেকে হারিয়েছেন ১৪ হাজার ৩২৯ কোটি টাকা।

    বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নানান উদ্যোগের পরও পুঁজি বাজারে টানা পতন। অব্যাহত পতনে বিনিয়োগকারীরা তাদের মূলধনের সাড়ে ১৪ হাজার কোটি টাকা হারিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার প্রধান কাজ হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। কিন্তু তারা বাজারকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে তারাই ভালো বলতে পাবে। বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা দেওয়াও নিয়ন্ত্রক সংস্থার কাজ। পুঁজির নিশ্চয়তা না পেলে এই বাজারে বিনিয়োগকারীদের ধরে রাখা কঠিন হয়ে যাবে। কাজেই ইতিবাচক বাজারের নিশ্চতয়তা নিয়ন্ত্রক সংস্থাকেই নিশ্চিত করতে হবে।

    জানা যায়, ১২ ডিসেম্বর সামান্য পতনে শুরু হয় লেনদেন। মাত্র এক মিনিটের মধ্যেই বাজার ইতিবাচক প্রবণতায় উঠে যায়। এরপর আবার পতন হলেও ১০টা ৫৫ মিনিটের দিকে আবার ইতিবাচক প্রবণতায় চলে আসে সূচক। দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত উত্থানেই হচ্ছিল লেনদেন। এরপর আবার নেতিবাচক ও ইতিবাচক প্রবণতায় লেনদেন হলেও শেষ পর্যন্ত পতন হয়েছে শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজারে পতন হলেও টাকার পরিমাণে লেনদেন আগের কর্মদিবস থেকে কিছুটা বেড়েছে। তবে বাজার থেকে বিনিয়োগকারীরা হারিয়েছে ৮৬১ কোটি টাকা।

    বাজার পর্যালোচনা : ১২ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ২.০৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৫২ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

    এদিন ডিএসইতে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকার বা ১৫ শতাংশ।

    ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির বা ২৬.৬৫ শতাংশের, কমেছে ১৯৮টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৯১টির বা ২৩.০৯ শতাংশের।

    অপর পুঁজি বাজারে সিএসইতে আজ ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।

    এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩০৪ পয়েন্টে। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.