Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সহজ শর্তে ঋণ ও সুদ হার কমানোর প্রস্তাব

    অক্টোবর ১১, ২০২৩ ৫:১৬ পূর্বাহ্ণ1
    The seal of the International Monetary Fund is seen at the headquarters building in Washington, DC on July 5, 2015. The euro was dropping against the dollar after early results of the Greece bailout referendum suggested the country rejected fresh austerity demands from EU-IMF creditors. AFP PHOTO/MANDEL NGAN (Photo credit should read MANDEL NGAN/AFP/Getty Images)
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশসহ স্বল্প আয়ের দেশগুলোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নীতি সংস্কারের সুপারিশ করেছে ইন্টার গভর্নমেন্টাল গ্রুপ (জি-২৪)। বিশেষ করে সহজ শর্তে ঋণ, ঋণের সুদ হার কমানো এবং ঋণের অঙ্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মরক্কোতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক আইএমএফ বার্ষিক বৈঠকের দ্বিতীয় দিন মঙ্গলবার এ প্রস্তাব দিয়েছে জি-২৪ গ্রুপ। ভারত, চীন ও মরক্কোসহ ২০টি দেশের সমন্বয়ে জি-২৪ গঠন করা হয়।

    ঋণ নীতি সংস্কারের পেছনে মনে করা হচ্ছে এই মুহূর্তে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। এছাড়া আর্থিক সংকটের মুখে কঠিন শর্ত মেনে নিয়ে অনেক দেশ বৈশ্বিক ঋণ নিচ্ছে। এর অধিক সুদসহ ঋণ পরিশোধে অতিরিক্ত ব্যয়ের চাপের মুখে পড়েছে স্বল্প আয়ের দেশগুলো। এতে অনেক দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

    আইএমএফ’র কাছ বাংলাদেশ ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় কিস্তি ছাড় করতে সম্প্রতি আইএমএফ’র একটি মিশন ঢাকা সফরে আছে। ১৮ অক্টোবর পর্যন্ত এ মিশনের প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। মূলত ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করার আগে সংস্থাটির দেওয়া শর্ত পূরণের অগ্রগতি যাচাই করছে মিশনটি। এর আগে জুলাইতে প্রথম কিস্তির টাকা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে, আইএমএফ’র ঋণ শর্ত অনেক কঠিন। অনেক দেশের পক্ষে পালন করা সম্ভব হয় না। শর্ত পালনে ব্যর্থ হওয়ায় সম্প্রতি শ্রীলংকাকে ঋণের কিস্তি স্থগিত করেছে আইএমএফ। তবে বাংলাদেশ আইএমএফ’র ঋণের শর্তের মধ্যে কয়েকটি পূরণ করেছে এরই মধ্যে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে নতুন ফর্মুলা কার্যকর করার শর্ত থাকলেও সেটি সম্ভব হয়নি। কারণ নির্বাচন সামনে রেখে সরকার এটি এখনই কার্যকর করতে আগ্রহী নয়। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ এটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। এছাড়া আইএমএফ’র লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার মতো শর্ত পালন করতে পারেনি। ফলে এসব নিয়ে পর্যালোচনা করছে আইএমএফ। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অতিরিক্ত যে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে সেটি আদায় সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ফর্মুলা ও রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন থেকে অব্যাহতি চাইতে পারে সরকার। আর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর নাগাদ আইএমএফ’র দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যেতে পারে।

    সূত্রমতে, বিশ্বব্যাংক আইএমএফ’র বৈঠকে মূল্যস্ফীতি ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পৃথক দুটি প্রতিবেদন উপত্থাপন করা হয়। সেখানে পূর্বাভাসে বলা হয়, মূল্যস্ফীতি আগের স্থলে পৌঁছতে প্রায় ৩ বছর লাগবে। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে আগামী ১২ মাসে পর্যায়ক্রমে হ্রাস পাবে। আর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে গড়ে জিডিপির ২ থেকে ১২ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে।

    জানা গেছে, মরক্কোয় বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকের দ্বিতীয় দিনে জি-২৪ গ্রুপ আইএমএফ’র ঋণ নীতি সংস্কারের বিষয়ে নানা প্রস্তাব তুলে ধরেছে। সেখানে বলা হয়, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বহুপাক্ষিক সংস্কার ব্যবস্থার প্রয়োজন। এছাড়া স্বল্প আয়ের দেশগুলোতে আইএমএফ’র ঋণ আগামীতে আরও বৃদ্ধির কথা বলা হয়েছে। বর্তমান অনেক দেশে আর্থিক সংকটের মুখে পড়ে আন্তর্জাতিক এ দাতা সংস্থার কাছ থেকে ঋণের জন্য দারস্থ হচ্ছে। এ জন্য আইএমএফ’র রিজার্ভ অর্থাৎ তহবিল বিতরণের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোসহ নতুন করে ডিজাইন করতে বলা হয়। বর্তমান পরিস্থিতি তুলে ধরে আরও বলা হয়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য আইএমএফ’ ঋণের সুদ ও চার্জ আরোপ করে-সে নীতির সংস্কার করতে হবে। আর আর্থিক সংকট মোকাবিলায় অভাবী দেশগুলোতে তাদের তহবিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেখানে বলা হয়, এই মুহূর্তে স্বল্প আয়ের দেশগুলো ঋণ পরিশোধ করতে গিয়ে চাপের মুখে আছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গ্রুপটি। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর বেশি দিতে বলা হয়েছে। তবে আইএমএফ বলেছে, বর্তমান প্রবৃদ্ধির গতিশীলতার মধ্যে তীব্র পার্থক্য রয়েছে। যুক্তরাষ্টের অর্থনীতিতে গতি ফিরছে। ভারতসহ উদীয়মান অন্য দেশগুলোর অর্থনীতিও চাঙা হচ্ছে। কিন্তু বেশিরভাগ উন্নত অর্থনীতির দেশগুলোর গতি এখনো কম। চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশার চেয়েও গতি কম। অনেক দেশ এ নিয়ে লড়াই করছে। তবে বিশ্বব্যাপী তারল্য এবং রিজার্ভ সংকট মোকাবিলায় আইএমএফ এক লাখ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এরমধ্যে ৯৬টি দেশে ৩২ হাজার কোটি ডলারের ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি নিু আয়ের দেশে সুদ-মুক্ত অর্থায়ন পাঁচগুণ বাড়ানো হয়েছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.