Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সহায়তা নয়, ব্যবসায়িক অংশীদারিত্ব চাই : বাণিজ্য প্রতিমন্ত্রী

    মে ১৫, ২০২৪ ৩:৪৮ পূর্বাহ্ণUpdated:মে ১৫, ২০২৪ ৩:৪৮ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাংলাদেশ এখন বিদেশীদের কাছে সহায়তা চায় না, ব্যবসায়িক অংশীদারিত্ব চায়। এটা অনেক বড় অর্জন। আর এটা সম্ভব হয়েছে এ দেশীয় উদ্যোক্তাদের জন্য। তারা যদি সাহসী না হতো, তাহলে আমরা এ পর্যায়ে আসতে পারতাম না।

    ১৪ মে এফবিসিসিআই আয়োজিত ‘ব্যবসা সংক্রান্ত প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য উপায়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ‘আমদানির ক্ষেত্রে আমরা একক কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। বিভিন্ন দেশ থেকে আমদানি করতে চাই। আগে আমদানিকে গুরুত্ব দেয়া হতো না। এখন রফতানিকে যেমন গুরুত্ব দেয়া হয়, আমদানিকেও একইরকম গুরুত্ব দেয়া হচ্ছে। রফতানির ক্ষেত্রে যেমন আমাদের বিভিন্ন মার্কেটে প্রবেশ করতে হবে, একইভাবে আমদানিকেও বৈচিত্র্যময় করতে হবে।’

    ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা (ব্যবসায়ীরা) সফল হলে বাণিজ্য মন্ত্রণালয় সফল হবে।’

    অনুষ্ঠানে ঢাকায় জার্মান দূতাবাসের উপপ্রধান জ্যান জ্যানোভোস্কি বলেন, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে জার্মান ব্যবসায়ীদের কাছ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিভিন্ন রকম মাশুল আদায়ের অভিযোগ উঠেছে। জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য। গত দুই বছরে বাংলাদেশে জার্মান কোম্পানির প্রবৃদ্ধি ২০ শতাংশ হারে বেড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানি উভয় দেশের আরো কাজ করার সুযোগ আছে।

    সাম্প্রতিক সময়ে জার্মান বিনিয়োগকারীরা ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছেন জানিয়ে জ্যান জ্যানোভোস্কি বলেন, ‘চীনের ওপর নির্ভরশীলতা কমাতে জার্মানির অনেক কোম্পানি নিজেরাই কর্মপন্থা ঠিক করছে। চীন থেকে সরে এসে জার্মানি উৎপাদনের জন্য নতুন কেন্দ্র খুঁজছে। এটি চায়না প্লাস ওয়ান হিসেবে পরিচিত। বাংলাদেশ সেই প্লাস ওয়ান হতে পারে।’

    অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পদ্ধতিগত জটিলতার কারণে এ দেশে বিদেশী বিনিয়োগ আসছে না। এজন্য ভ্যাট, ট্যাক্সসহ সবক্ষেত্রে অটোমেশন প্রয়োজন। নানাবিধ জটিলতার কারণে বাংলাদেশ যেমন সহজে ব্যবসার সূচকে পিছিয়ে যাচ্ছে, তেমনি ব্যবসার খরচও বেড়ে যাচ্ছে এখানে। বিডার মতো অনেক প্রতিষ্ঠান ব্যবসা সহজীকরণে কাজ করে গেলেও একই সেবা অন্যখানে পেতে বিলম্ব হয়। সব সেবা এক দরজায় পাওয়া গেলে দেশের প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) পরিমাণ আরো বাড়বে।’

    বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম শীর্ষ বাজার জানিয়ে মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের বাজার এখন আর দেশের ১৭ কোটি মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ বাজারের আকার এখন প্রায় ২০ কোটির। ২০৩০ সালের মধ্যে এ দেশ ২৩তম শীর্ষ বাজার হবে।’

    অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ব্যবসা করার জন্য লাইসেন্স ও ডকুমেন্টস প্রদানে সরকারি সংস্থাগুলোর আরো উদার হওয়া উচিত। এ ব্যবস্থা আরো সহজীকরণ করা দরকার। একই সঙ্গে লাইসেন্সের মেয়াদ আরো বাড়ানো প্রয়োজন। আমরা ডিজিটালাইজেশনের কথা বলি। কিন্তু ডিজিটালাইজেশন কখনো অর্ধেক বা আংশিক হতে পারে না। এ পদ্ধতি পুরোপুরি অনলাইনভিত্তিক হওয়া উচিত।’

    অকা/সনব্যঅংবাশি/ফর/সকাল, ১৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অর্জন উদ্যোক্তা বাজার সাহসী

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.