Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সুদের হার না কমালে বিনিয়োগের মুখ থুবড়ে পড়বে

    জুলাই ২১, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    নতুন বিনিয়োগ আনতে হলে ব্যাংক ঋণের সুদ কমাতেই হবে। অন্যথায় দেশি-বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। অগ্রাধিকার খাত, বিশেষ করে কৃষি, এসএমই (ছোট ও মাঝারি শিল্প), স্বাস্থ্য, শিা, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন, গার্মেন্টস এবং নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে সহজ শর্তের ঋণ পাওয়ার পদপে নিতে হবে।

    ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের বিকাশ ঘটাতে দ্রুত ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে বলে মনে করেন আসন্ন এফবিসিসিআই নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।

    আসন্ন এফবিসিসিআই নির্বাচন, ব্যাংক ঋণের সুদ, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন সাকিফ শামীম।

    তিনি বলেন, অনেক ব্যবসায়ী ৯ শতাংশের কম সুদ বিবেচনায় ঋণ নিয়ে এরই মধ্যে শিল্প স্থাপন করেছেন। কিন্তু এখন সুদ গুনতে হচ্ছে ১৪-১৫ শতাংশ। নীতি সুদহার এভাবে বাড়তে থাকলে আগামীতে ঋণের খরচ আরও বেড়ে সামগ্রিকভাবে সংকট তৈরি হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সমতা হারাবে বাংলাদেশ। যারা উচ্চসুদে ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন, তারা ঋণের ভারে খেলাপি হয়ে পড়বেন। সোজা কথায় বলা চলে, সুদহার বাড়া মানেই ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করার শামিল।

    বর্তমানে ব্যাংকগুলো কর্তৃক নির্ধারিত সুদের হার অনেক বেশি, যা এই খাতগুলোর বিকাশে বাধা সৃষ্টি করছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপরে সুদহার কমানোর দিকে মনোযোগ দেওয়া উচিত।

    খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত কৃষি, এসএমই (ছোট ও মাঝারি শিল্প), জ্বালানি এবং স্বাস্থ্যের মতো খাতগুলোতে ঋণের সুদ কমানো জরুরি। এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতগুলোতে সুদের হার বেশি থাকার কারণে ঋণগ্রহীতারা ঋণ নিতে নিরুৎসাহিত হচ্ছেন এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা যাচ্ছে। সরকারের উচিত, এ খাতগুলোতে ঋণ দেওয়ার েেত্র সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদপে নেওয়া। এতে ঋণ গ্রহণকারীরা সহজে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারবেন এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

    এসব বাস্তবতায় ব্যাংক ঋণের বিপরীতে উচ্চ সুদহার কমিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি। সাকিফ শামীম বলেন, উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগ না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়ে যাচ্ছে এবং একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করবেন না। আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হতে পারলে এফবিসিসিআইয়ের প থেকে সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।

    বর্তমান সরকারের উচিত, বাজারভিত্তিক সুদহার নীতিমালার পাশাপাশি অগ্রাধিকার খাতগুলোর জন্য বিশেষ সুদহার নির্ধারণ করা। এতে এ খাতগুলোতে ঋণ প্রবাহ বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

    সম্প্রতি স্ট্যার্টআপ বিনিয়োগে ৪ শতাংশ সুদহারে ঋণ পাওয়ার উদ্যোগের প্রশংসা করে সাকিফ শামীম বলেন, অগ্রাধিকার খাতগুলোর জন্যও এ হার নির্ধারণ করা যেতে পারে। মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় সঞ্চয়পত্র ও বন্ডের সুদ কমানো হয়েছে। এখন ব্যাংক ঋণের সুদ কমানো প্রয়োজন। স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে উৎসাহিত করা এবং এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া সুদ ভর্তুকি এবং অন্য প্রণোদনা প্যাকেজ তৈরি করে অগ্রাধিকার খাত আরও শক্তিশালী করা যেতে পারে।

    তিনি আরও বলেন, ব্যাংকগুলোর উচিত তাদের পরিচালন ব্যয় কমিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে ঋণের সুদহার কমানো। এতে ঋণগ্রহীতারা সহজে ঋণ নিতে পারবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অবদান রাখতে পারবেন। বিশেষ করে কৃষিখাতে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম খুবই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আরও বেশি করে নেওয়া উচিত। সব মিলিয়ে অগ্রাধিকার খাতে ঋণের সুদ কমানো হলে, তা দেশের অর্থনীতি আরও শক্তিশালী করবে।

    কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ নিশ্চিত করা গেলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে জানিয়ে তিনি বলেন, দেশের কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমই খাত। হাসপাতাল নির্মাণ, ওষুধ উৎপাদন, রোগ নির্ণয়কেন্দ্র, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় ঋণের ওপর উচ্চহারে সুদ নিচ্ছ ব্যাংকগুলো। ফলে এ খাতে নতুন বিনিয়োগ আসছে না, স্বাস্থ্যসেবায় খরচ বেড়ে যাচ্ছ। অথচ স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। ●

    অকা/ব্যাংখা/ফর/রাত/২০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.