Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সৌদি আরবকে উড়িয়ে শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক 

    প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশনে ঘুরে দাঁড়াল স্পেন। গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

    আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্প্যানিশরা। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা।

    হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফেরা তরুণ তারকা লামিনে ইয়ামাল ম্যাচের শুরুতেই নিজের উপস্থিতির জানান দেন। ১০ মিনিটে মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি। এই গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লা রোহা।

    ম্যাচের ২১ ও ২৪ মিনিটে পরপর দুই গোল করে সৌদি আরবের প্রতিরোধ ভেঙে দেন ওয়ারজাবাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে করা এই জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয়।

    বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার শট ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। আত্মঘাতী সেই গোলেই ব্যবধান দাঁড়ায় ৪-০।

    বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর সৌদি আরব কিছুটা রক্ষণাত্মক হয়ে খেললেও স্পেন আরও গোলের খোঁজে আক্রমণ চালিয়ে যায়। যোগ করা সময়ে তারা একবার বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়।

    শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে গ্রুপের অন্য তিন দলের প্রত্যেকের পয়েন্ট ১ করে থাকায় টেবিলের শীর্ষস্থান এখন স্পেনের দখলে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ফুটবল বিশ্বকাপ সৌদি আরব স্পেন

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    জুলকান বিটডাউন ০২: রিংয়ে রোমাঞ্চ, গ্যালারিতে উন্মাদনা

    এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.