Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    জুন ২৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

    টুর্নামেন্টের শুরুতে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। একই পয়েন্ট নিয়ে কাছাকাছি অবস্থানে আছে মরক্কো। ফলে শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপের অবস্থান।

    নকআউট পর্বে উঠতে ব্রাজিলের সামনে সমীকরণ বেশ সহজ। স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে। তবে গ্রুপসেরা হওয়ার বিষয়টি নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফলের ওপর।

    গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দলে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ। চোটের কারণে রাফিনহা ছিটকে যাওয়ায় তার জায়গায় তরুণ ফরোয়ার্ড রায়ানকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অনুশীলনেও ডানপ্রান্তের আক্রমণে এই ১৯ বছর বয়সী ফুটবলারকে নিয়ে কাজ করেছেন আনচেলত্তি।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “আমাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা এবং জয় নিয়ে মাঠ ছাড়ার। দলের বিকল্প পরিকল্পনা প্রস্তুত আছে। আমরা কোনো হিসাব-নিকাশ নয়, নিজেদের সেরাটা দিতে চাই।”

    এদিকে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরু থেকেই খেলানোর সম্ভাবনা কম। বেঞ্চে থেকে ম্যাচ শুরু করলেও প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা।

     

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    ফুটবল বিশ্বকাপ ব্রাজিল

    এই বিষয়ে আরও সংবাদ

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    ক্লোসাকে ছুঁয়ে মেসি-রোনালদোকেও ছাড়ালেন এমবাপে

    জর্ডানকে হারিয়ে আশা বাঁচাল আলজেরিয়া

    বিশ্বকাপের মাঠে নাইকি-অ্যাডিডাসের কোটি ডলারের লড়াই

    এক ম্যাচ হাতে রেখেই নকআউটে আর্জেন্টিনা
    মেসির জোড়া আঘাতে অস্ট্রিয়া কুপোকাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রফতানি বাজারে সাফল্য-সংকটের দ্বৈত চিত্র

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    ইস্টার্ন হাউজিং কর্মকর্তার চার দিনের রিমান্ড

    হরমুজ প্রণালি: অবশেষে মুক্ত ‘বাংলার জয়যাত্রা’

    ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?

    আপাতত তোলা হচ্ছে না সালমান শাহর লাশ

    ক্লোসাকে ছুঁয়ে মেসি-রোনালদোকেও ছাড়ালেন এমবাপে

    জর্ডানকে হারিয়ে আশা বাঁচাল আলজেরিয়া

    মাদকের ভয়াবহ বিস্তার: প্রয়োজন কঠোর সিদ্ধান্ত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.