Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ২০২২ সালে আইপিও-তে খারাপ অবস্থানে ব্যাংক
    সেরা পারর্ফম্যান্স বীমা প্রতিষ্ঠানের

    জানুয়ারি ৮, ২০২৩ ৬:৩৭ পূর্বাহ্ণUpdated:জানুয়ারি ৮, ২০২৩ ৬:৩৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ঋণ বিতরণে অনিয়ম এবং লিক্যুইডিটি ক্রাইসিস (তারল্য সংকট)-এর খবর দিয়ে ২০২২ সালের পুরো সময় জুড়েই ব্যাংকিং খাত আলোচনায় ছিল। এরই জেরে ব্যাংকিং খাত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যার প্রভাবে গত বছর তালিকাভুক্ত দুটি ব্যাংকের শেয়ার দর কমেছে। কিন্তু সাধারণত স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের চাহিদা তুঙ্গে থাকে। কারণ নতুন শেয়ারের লেনদেন থেকে বড় মুনাফা তোলেন বিনিয়োগকারীরা। এমনটিই ঘটছে বছরের পর বছর ধরে।

    সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সের এক প্রতিদবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেকেন্ডারি মার্কেটে ব্যাংক দুটির শেয়ার লেনদেন শুরুর প্রথম দিন থেকেই বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়নি। এতে যারা ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)- এর মাধ্যমে শেয়ার পেয়েছেন, বর্তমানে লোকসানে রয়েছেন তারা।

    অথচ গত বছর তালিকাভুক্ত চারটি বীমা কোম্পানি এবং তিনটি ম্যানুফ্যাকচারিং খাতের কোম্পানির শেয়ার কেনা-বেচা করে বড় মুনাফা তু্লেছেন বিনিয়োগকারীরা।

    ডিএসইর শেয়ারহোল্ডার ডিরেক্টর শাকিল রিজভী বলেন, "২০২২ সালের পুরোটা সময়জুড়ে ব্যাংকিং খাতে নেতিবাচক খবরের প্রভাব ছিল বেশি। আবার প্রচার হওয়া এ খবরগুলোর সত্যতা নিয়ে নীরব থেকেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকিং খাত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর এর প্রভাব পড়েছে নতুন তালিকাভুক্ত হওয়া ব্যাংক দুটির শেয়ারে।"

    তিনি আরো বলেন, নতুন কোম্পানির শেয়ারের উল্লম্ফন প্রায়ই দেখা যায়। বিশেষ করে লেনদেন শুরুর প্রথম কিছুদিন শেয়ারদরে বড় উল্লম্ফন ঘটে। এর কিছুদিন পরেই আবার শেয়ার দর পড়ে যায়। এতে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্থ হন। আবার শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই অস্বাভাবিক হারে শেয়ার দর বৃদ্ধিও ঠিক নয়।

    গত বছর ডিএসই এর সেকেন্ডারি মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার তালিকাভুক্ত হয়েছে। এই নয় কোম্পানি স্টক এক্সচেঞ্জে শেয়ার ছেড়ে মোট ১ হাজার ৮৮ কোটি টাকা সংগ্রহ করেছে।

    এর মধ্যে ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়েছে যথাক্রমে ৪২৮ এবং ৪২৫ কোটি টাকা। এই দুটি ব্যাংক ১০ টাকা করে শেয়ার ছেড়েছিল।

    আর বাকী ৭টি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট এবং নাভানা ফার্মা, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়াম নিয়ে শেয়ার ছেড়েছিল। এরমধ্যে জেএমআই হসপিটাল সাধারণ বিনিয়োগকারীদের ২০ টাকা করে শেয়ার দিয়েছিল। আর এলিজিবল ইনভেস্টরদের কাছে শেয়ার বিক্রি করেছিল ২৫ টাকা দরে। কোম্পানিটি শেয়ার বাজার থেকে মোট ৭৫ কোটি টাকা তুলেছিল।

    একইভাবে, নাভানা ফার্মা সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩.৮ টাকা দরে এবং এলিজিবল ইনভেস্টরদের কাছে ৩৪ টাকা দরে বিক্রি করে মোট ৭৫ কোটি টাকা তুলেছিল।

    এছাড়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা, বিডি থাই ফুড ১৫ কোটি টাকা, মেঘনা ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৯.৪০ কোটি টাকা এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২০.৩০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রত্যেক কোম্পানি ১০ টাকা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করেছিল।

    এ বিষয়ে শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে আরো ফান্ডামেন্টাল কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো প্রয়োজন।

    ২০২২ সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও ১০ শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। অন্যদিকে, ইউনিয়ন ব্যাংকের নেতিবাচক রিটার্ন ছিল ৭ শতাংশ।

    তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় আইপিও নিয়ে গত বছরের জানুয়ারিতে ঢাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ইউনিয়ন ব্যাংক; সেখানে গ্লোবাল ইসলামী ব্যাংক নভেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ আইপিও নিয়ে বাজারে প্রবেশ করে।

    এই ব্যাংক দুটির শেয়ার বর্তমানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। তাই এই দুটির শেয়ার দর আর কমতে পারেনি।

    নিয়মের বাইরে বেশ কয়েকটি বড় ঋণ দেওয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক গত বছর থেকে আলোচনায় রয়েছে। এমনকি লিক্যুইডিটি ক্রাইসিসের কারণে ব্যাংক দুটি সিআরআর (ক্যাপিটাল রিজার্ভ রেশিও) বজায় রাখতেও ব্যর্থ হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংককে ১ হাজার ৪৬৫ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে ৭০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয় পত্রিকায়।

    এ বিষয়ে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নেগেটিভ প্রভাবের কারণে এ দুটি ব্যাংকের শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা।

    সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এরশাদ হোসেন বলেন, অর্থবাজারের সংকটই এই ব্যাংক দুটির শেযার দর পতনের জন্য দায়ী।

    ২০২২ সালের অক্টোবরে তালিকাভুক্ত হয় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। গত বছর এই প্রতিষ্ঠানের আইপিও পারফর্ম্যান্স ছিল শীর্ষে, তালিকাভুক্তির পর থেকে এর রিটার্নের হার ৫০০ শতাংশের বেশি।

    চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরে রয়েছে বিডি থাই ফুড (৪০০ শতাংশ), মেঘনা ইন্স্যুরেন্স (৩২৮ শতাংশ), ইউনিয়ন ইন্স্যুরেন্স (২৭৩ শতাংশ), জেএমআই হাসপাতাল (২৬৭ শতাংশ), নাভানা ফার্মা (২২৬ শতাংশ) এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স (১৮১ শতাংশ)।

    শহিদুল ইসলাম বলেন, এই কোম্পানিগুলোর আইপিও'র আকার ছোট; অর্থাৎ শেয়ার সংখ্যা কম। ফলে এসব কোম্পানির শেয়ারের দাম জল্পনা-কল্পনার ভিত্তিতে বাড়লেও বড় আইপিওর ক্ষেত্রে এ ধরনের বিষয় সহজে কাজ করে না।

    এদিকে শাকিল রিজভী বলেন, আইপিও শেয়ার লেনদেনের প্রথম কিছুদিন ৪০০ থেকে ৫০০ শতাংশ বৃদ্ধি পায়। এরপরেই আবার শেয়ার দর কমে যায়। এতে সাধারণ বিনিয়োগকারীদের লোকসান বেশি হয়। বর্তমান শেযারবাজারের সেকেন্ডারি মার্কেটে যে সংকট, তার পেছনে এটিও একটি বড় কারণ। এ ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টিতে নিয়ন্ত্রক সংস্থার নজর বাড়াতে হবে।

    ২০১৯ সালের আগে নতুন কোম্পানির শেয়ার লেনদেনে প্রথম তিনদিন কোনো সার্কিট ব্রেকার ছিল না। অর্থাৎ, প্রথম তিনদিন শেয়ার দর বৃদ্ধি বা হ্রাসে কোনো সীমা ছিল না। আর এই সুযোগ ব্যবহার করে আশঙ্কাজনক হারে কারসাজি বৃদ্ধি পেলে ২০১৯ সালে বিএসইসি প্রথম দুই দিন ৫০ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দেয়। অর্থাৎ, শেয়ার ছাড়ার প্রথম দুইদিনে এর দাম সর্বোচ্চ ৫০ শতাংশ হারে বাড়তে বা কমতে পারবে।

    এরপরও কারসাজি না থামলে বিএসইসি ২০২১ সালের মে মাসে আইপিও শেয়ারের লেনদেনের প্রথম দিন থেকেই ১০ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দেয়। ফলে এখন আইপিও শেয়ার লেনদেনে কারসাজি করতে সময় লাগছে বেশি।

    অকা/পূঁবা/ ০৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ২০২২ সালে আইপিও-তে খারাপ অবস্থানে ব্যাংক <br>সেরা পারফর্ম্যান্স বীমা প্রতিষ্ঠানের

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.