Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৩১ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রা রিজার্ভ

    জুন ২৭, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বাজেট সহায়তা পাওয়ায় দুই মাস পর ৩১ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। ফরেক্স রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.১৫ বিলিয়ন ডলারে। চলতি বছরের ৩০ এপ্রিল যা ৩১ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এর আগে ২১ জুন রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের বেশি হয়। অর্থাৎ, মাত্র পাঁচদিনের ব্যবধানে তা ১ বিলিয়ন ডলার বেড়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, উভয়ের থেকেই থেকে ৪০০ মিলিয়ন ডলার করে পায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া, বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-র থেকে পায় ১২৫ মিলিয়ন ডলার। ওই কর্মকর্তা আরও জানান যে, ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ার ঘটনাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

    ১-২৫ জুনের মধ্যে ওয়েজ আর্নার্স রেমিট্যান্স হিসেবে দেশে আসে ২.০২ বিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের ২৫ জুন পর্যন্ত মোট ২১.৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।

    চলতি ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে ১৩.৫৮ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত সরকারের এলসির অর্থ পরিশোধ ও অত্যাবশ্যক পণ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করছে।

    কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, 'বর্তমানে আমাদের বাজার তারল্য রয়েছে প্রায় ৩.৬৪ বিলিয়ন ডলার, যা রিজার্ভে হিসাব করা হয়নি। এসব ডলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে আছে।'

    এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-কে গত মার্চ ও এপ্রিলের আমদানি বিল বাবদ ১.১ বিলিয়ন ডলার পরিশোধ করে সরকার। এতে গত ৮ মে রিজার্ভ কমে ২৯.৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

    তবে ১০ মে ঘুরে দাঁড়ায় মুদ্রা রিজার্ভ, যা এদিন ৩০.৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়। আগের দিনের ২৯.৭৮ বিলিয়ন ডলারের চেয়ে যা ছিল লক্ষণীয় উন্নতি।

    অকা/ব্যাংখা/দুপুর, ২৭ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ৩১ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রা রিজার্ভ

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.