Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আকুর বিল পরিশোধ
    ৩৪ বিলিয়নের নিচে নামল দেশের রিজার্ভ

    মে ৮, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার ( ৭ মে) ১৫১ কোটি ডলার ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) পর্যন্ত দেশের মোট (গ্রোস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কত হয়েছে, তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।

    তবে হিসাব করলে দেখা যায়, ১৫১ কোটি ডলার ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৩ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এবং বিপিএম-৬ রিজার্ভ ২৯ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

    এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা সবসময় প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য নিট রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে।

    প্রতি মাসে সাড়ে ৫ বিলিয়ন ডলার করে এ রিজার্ভ দিয়ে প্রায় ৫ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

    আকু হলো- একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্য পদ নেই শ্রীলঙ্কার।

    সাধারণত আকুর সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনের জন্য দুই মাস পরপর এ ধরনের বিল পরিশোধ করতে হয়।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    আকু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সরকার

    এই বিষয়ে আরও সংবাদ

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    ইস্টার্ন হাউজিং কর্মকর্তার চার দিনের রিমান্ড

    হরমুজ প্রণালি: অবশেষে মুক্ত ‘বাংলার জয়যাত্রা’

    ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?

    আপাতত তোলা হচ্ছে না সালমান শাহর লাশ

    ক্লোসাকে ছুঁয়ে মেসি-রোনালদোকেও ছাড়ালেন এমবাপে

    জর্ডানকে হারিয়ে আশা বাঁচাল আলজেরিয়া

    মাদকের ভয়াবহ বিস্তার: প্রয়োজন কঠোর সিদ্ধান্ত

    বিশ্বকাপের মাঠে নাইকি-অ্যাডিডাসের কোটি ডলারের লড়াই

    গ্রিন টিভির নির্বাহী পরিচালক আলম রায়হান

    চ্যানেল এস এ সংবাদ বিভাগের নেতৃত্বে রেজোয়ানুল হক

    দেশে গণমাধ্যমের সংখ্যা প্রায় দুই হাজার: তথ্যমন্ত্রী

    এক ম্যাচ হাতে রেখেই নকআউটে আর্জেন্টিনা
    মেসির জোড়া আঘাতে অস্ট্রিয়া কুপোকাত

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.