অর্থকাগজ প্রতিবেদন ●
স্পট মার্কেট থেকে কোরিয়ার এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়।
২৬ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্ব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৬-১৭ জানুয়ারি ২০২৫ সময়ের জন্য চতুর্থ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।
এই প্রস্তাবটি কোরিয়ার এমএস পোসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, ইনচিয়ন থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৬৯০০ মার্কিন ডলার। এর আগে ১৮ ডিসেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (৫-৬ জানুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
এই প্রস্তাবটি সুইজারল্যান্ডের মেসার্স টোটাল অ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডে থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩.৮৭ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে (আগামী বছরের ৯-১০ জানুয়ারি সময়ে) সুইজারল্যান্ডের মেসার্স টোটাল অ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডে থেকে ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪.২৫ মার্কিন ডলার। ●
অকা/আখা/জ্বালানি/ফর/সন্ধ্যা/২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

