Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ৮০০ মিলিয়ন ডলার আদানি পাওয়ার বাংলাদেশের কাছে পাওনা

    আগস্ট ২৫, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পাওনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাাৎকারে এই তথ্য জানিয়েছেন।

    বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি পাওয়ারের এক হাজার ৬০০ মেগাওয়াট মতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করে আদানি পাওয়ার।

    ব্লুমবার্গকে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা যদি তাদের এই বকেয়া পরিশোধ না করি, তাহলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।

    তবে এই বিষয়ের অভ্যন্তরীণ আলোচনার সাথে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার কোনও পরিকল্পনা নেই আদানি গ্রুপের। তবে অর্থ প্রদান না করলে প্রতিষ্ঠানটি ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়বে।

    আদানি পাওয়ার এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করছে বলে জানিয়েছে তারা। বাংলাদেশের বকেয়া সম্পর্কে মন্তব্য চেয়ে ই-মেইল করা হলেও আদানি গ্রুপের একজন প্রতিনিধি কোনও জবাব দেননি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

    ভূ-রাজনৈতিক ঝুঁকি : বকেয়া পরিশোধে বিলম্ব হলে তা আদানি গ্রুপকে আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখোমুখি করে তুলতে পারে। কারণ বাংলাদেশ ছাড়াও ভারতের অন্যান্য প্রতিবেশি দেশ শ্রীলংকা, ভুটান ও নেপালসহ সারাবিশ্বে নিজেদের পদচিহ্ন ক্রমাগতভাবে প্রসারিত করেছে আদানি গ্রুপ। এর আগে, ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোড্ডায় বিদ্যুৎ প্রকল্প চালু ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ রূপকল্পের প্রশংসা করেছিলেন গৌতম আদানি। গত বছরের এপ্রিলে বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

    আদানি পাওয়ার ছাড়াও, এনটিপিসি লিমিটেড এবং পিটিসি ইন্ডিয়া লিমিটেড-সহ ভারতের কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। তবে অন্যান্য সংস্থাগুলোর কাছেও বাংলাদেশের বকেয়া আছে কি না, সেটি পরিষ্কার নয়।

    চলতি মাসের শুরুর দিকে শিার্থীদের-নেতৃত্বাধীন ব্যাপক বিােভ প্রশমনে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়তা করেন। শিার্থী-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। দেশের মোট বকেয়া ২ বিলিয়ন ডলার। এর মধ্যে বিমান সংস্থাগুলোর বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে।

    এছাড়া দেশের বৈদেশিক মুদ্রার মজুদও দ্রুত কমছে। গত ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের মোট ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে; যা দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ঠ। অন্তর্র্বতীকালীন সরকার চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির বাইরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আরও ঋণ নেওয়ার চেষ্টা করছে।

    আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের টাকার প্রয়োজন। আমরা সব বকেয়া পরিশোধ করতে চাই। ●

    অকা/জ্বালানি/ফর/রাত/২৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আদানি পাওয়ার

    এই বিষয়ে আরও সংবাদ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    এবার বাড়লো লঞ্চের ভাড়া

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.