Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ৯ মাসে ৫২.০২ শতাংশ বাড়ছে বাজেট বাস্তবায়ন

    জুন ১৪, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ধীরে হলেও বাজেট বাস্তবায়নের হার বাড়ছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের ৯ মাসে বাজেট বাস্তবায়নের হার আগের অর্থ বছরের একই সময়ে তুলনায় প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছরের জুলাই-মার্চ সময়ে সংশোধিত বাজেটের বাস্তবায়ন হয়েছে ৫২ দশমিক শূন্য ২ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরে একই সময়ে যা ছিল ৪৬ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে চলতি অর্থ বছরে ৯ মাসে মূল বাজেট বাস্তবায়ন হার ছিল ৪৮ দশমিক ৫৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরে একই সময়ে যা ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এর আকার সাত লাখ ৪৪ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর বিপরীতে ৯ মাসে মোট ব্যয় দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার ১২০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে মোট ব্যয়ের পরিমাণ ছিল তিন লাখ ৩০ হাজার ৯৩৩ কোটি টাকা।

    এ দিকে বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থ বছরের মূল বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ ধরা হয়েছিল পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব আদায়ের ল্যমাত্রা ছিল চার লাখ ৮০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে উভয় ল্যমাত্রা কমিয়ে যথাক্রমে পাঁচ লাখ ১৮ হাজার কোটি টাকা এবং চার লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর বিপরীতে বিদায়ী অর্থ বছরের প্রথম ৯ মাসে এনবিআরে আওতাধীন রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৮২ কোটি টাকা। এটি মূল ল্যমাত্রার ৫৩ দশমিক ১৪ শতাংশ এবং সংশোধিত ল্যমাত্রার ৫৯ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআরের আওতাধীন মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল দুই লাখ ৪৯ হাজার ৪০৭ কোটি টাকা।

    ও দিকে, জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই ২০২৪-মে ২০২৫) মোট ৩ লাখ ২১ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে শুল্ক খাতে সাড়ে ৯২ হাজার কোটি টাকা, ভ্যাট খাতে এক লাখ সাড়ে ২৪ হাজার কোটি টাকা এবং আয়কর খাতে এক লাখ চার হাজার ৪১৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

    বাজেট পরিসংখ্যান অনুযায়ী, সংশোধিত বাজেটে এনবিআর-বহির্ভূত রাজস্ব আদায়ের ল্যমাত্রা ১৪ হাজার ৫০০ কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর বিপরীতে বিদায়ী অর্থ বছরের প্রথম ৯ মাসে আদায় হয়েছে যথাক্রমে ছয় হাজার ২১৩ কোটি টাকা এবং ৪৮ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ কর ব্যতিত প্রাপ্তির পরিমাণ ল্যমাত্রার চেয়ে বেশি।

    এদিকে, সংশোধিত বাজেটে সার্বিক ঘাটতি প্রাক্কলন করা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। এর বিপরীতে ৯ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৩৪ কোটি টাকা। এটি জিডিপির ১ দশমিক ৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৪৪ হাজার ৫৭৬ কোটি টাকা (এটি ছিল জিডিপির দশমিক ৯ শতাংশ)।

    এদিকে বাজেট ঘাটতি অর্থায়নে বিদায়ী অর্থ বছরের নয় মাসে বৈদেশিক উৎস থেকে ১৬ হাজার ২২৯ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ৮৫ হাজার ২৯৮ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ দুই খাত থেকে ঋণ গ্রহণের ল্যমাত্রা হচ্ছে যথাক্রমে এক লাখ ৯ হাজার কোটি টাকা এবং এক লাখ ১৭ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে বৈদেশিক উৎস থেকে ২৭ হাজার ৫৫৯ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ৯৭ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ নেয়া হয়েছিল।

    ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কাটছাঁট করে দুই লাখ ১৬ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এর বিপরীতে ৯ মাসে মোট ব্যয় হয়েছে ৬৮ হাজার ১১৪ কোটি টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে মূল এডিপির প্রায় ২৬ শতাংশ ও সংশোধিত এডিপির ৩১ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

    ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল মূল এডিপির ২৯ দশমিক ৩৮ শতাংশ ও সংশোধিত এডিপির ৩১ দশমিক ৫৪ শতাংশ। ওই অর্থবছরের ৯ মাসে মোট এডিপি ব্যয়ের পরিমাণ ছিল ৭৭ হাজার ২৭৯ কোটি টাকা।

    অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছর জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানজনিত রাজনৈতিক অচলাবস্থার কারণে অর্থনীতি এক ধরনের স্থবিরতা চলে এসেছিল। এটি নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত ছিল, যার জন্য এডিপি বাস্তবায়নসহ বাজেট বাস্তবায়নে একটি নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে বছর শেষে সংশোধিত বাজেটের বড়জোর ৭৫ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। তিনি আরো বলেন, রাজস্ব আদায়ের হারও ভালো না, অর্থ বছর শেষে রাজস্ব আদায়ের ঘাটতি ৮০ হাজার কোটি টাকায় পৌঁছুতে পারে। অন্য দিকে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রক্ষেপণ করে বলেছে, অর্থ বছর শেষে রাজস্ব ঘাটতি এক লাখ পাঁচ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে। ●

    অকা/আখা/ফর/রাত/১৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.