Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শ্রমিকদের বীমা বাধ্যতামূলক করতে ইডরার তাগিদ

    সেপ্টেম্বর ৪, ২০২১ ৬:৩১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য শ্রম আইন মেনে বাধ্যতামূলক গোষ্ঠী বীমা চালু করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৩ আগস্ট পাঠানো চিঠিতে বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলেছে, শ্রম আইনে উল্লেখ থাকলেও দেশের অধিকাংশ শিল্প এবং কল-কারখানায় বাধ্যতামূলক গ্রুপ বীমা চালু হয়নি। বিধান পরিপালন না করার ফলে আইনের মূল উদ্দেশ্য তথা শ্রমিকদের স্বার্থ যথাযথ সংরক্ষিত হচ্ছে না।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাম্প্রতিক একটি জুস কারখানায় অগ্নিকান্ডে প্রায় অর্ধশত শ্রমিকের মৃত্যুর ঘটনার ইঙ্গিত দিয়ে আইডিআরএ’র চেয়ারম্যান  ড. এম মোশাররফ হোসেন, এফসিএ চিঠিতে উল্লেখ করেন, সাম্প্রতিককালে কিছু শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকান্ডসহ অন্যান্য দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকের মৃত্যু ঘটেছে। অঙ্গহানিসহ স্বাস্থ্যগতভাবে অক্ষম হয়ে গেছেন অনেক শ্রমিক। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের জন্য সরকারের রাজস্ব বাজেট থেকে আর্থিক সহায়তা দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলনের কারণে সরকারের জন্য বিব্রতকর এবং জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় মালিকপক্ষও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানান, সংশোধিত শ্রম আইনের ৯৯ (১) ধারা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে ন্যূনতম ১০০ স্থায়ী শ্রমিক রয়েছে, তাদের জন্য মালিক পক্ষ গোষ্ঠী বীমা নিশ্চিত করবেন। নিয়ন্ত্রক আইডিআরএ চাইছে, আইনের এই ধারাটি প্রতিপালনে কর্মকৌশল নির্ধারণের জন্য যেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। আইডিআরএ মনে করছে, শিল্প কারখানায় বাধ্যতামূলক বীমা নিশ্চিত করা হলে মালিক ও শ্রমিক উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। শিল্প কারখানায় কোনো অনাকাক্ষিত দুর্ঘটনার কারণে যখন শ্রমিকদের জীবনহানি বা স্বাস্থ্য ঝুঁকি ঘটে তখন সবাই মালিকপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে। গোষ্ঠী বীমা নিশ্চিত করতে পারলে শ্রমিকদের জন্য এই ক্ষতিপূরণ করবে বীমা কোম্পানিগুলো। এতে মালিকপক্ষের যেমন আর্থিক দায়ভার কমবে, তেমনি ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোও সংকট উত্তরণের সুযোগ পাবেন। বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান চিঠিতে উল্লেখ করেছে, গোষ্ঠী বীমা চালুর পর দুর্ঘটনা কবলিত শিল্প কারখানার মালিকদের আর্থিক দায়ের সিংহভাগ জীবন বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাহ করা সম্ভব। তাছাড়া গোষ্ঠী বীমা নিশ্চিত করার কারণে মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের ফলে কোম্পানির প্রতি শ্রমিকদের যেমন দায়বদ্ধতা সৃষ্টি হবে, তেমনি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.