অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের বড় ইসলামী জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ আজ ২৫ আগস্ট সকালে চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ফখরুল ইসলাম যোগদান করেছেন বলে অর্থকাগজকে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে পোস্টও দিয়েছেন তিনি! পোস্টে হাস্যেজ্জল তিনি কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক। তিনি সদ্য পদত্যাগকারি বাংলাদেশ বীমা এসোসিয়েশন এর বিদায়ী চেয়ারম্যান শেখ কবীর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। ●
অকা/জীবীকো/প্র/ই/বিকেল/২৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

