Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শুল্কমুক্ত ওয়্যারহাউজ সুবিধায় কাঁচামাল আমদানি

    সেপ্টেম্বর ২০, ২০২৪ ৮:৪৬ পূর্বাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    শুল্কমুক্ত ওয়্যারহাউজ সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে জাহাজ ও ড্রেজার নির্মাণকারী শিল্পপ্রতিষ্ঠান। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ও বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধযোগ্য স্থানীয় সরবরাহ আদেশের বিপরীতে এ সুবিধা পাওয়া যাবে। তবে এ সুবিধার আওতায় এমএস রডসহ নয়টি পণ্য আমদানি করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস: রফতানি ও বন্ড শাখার এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সচিব এইচএম আহসানুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশটি ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। একই বিষয়ে ২০১৫ সালের ৮ এপ্রিল জারি করা স্থায়ী আদেশটি বাতিল করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে, এ সুবিধার আওতায় এমএস রড বা বার, অ্যাঙ্গেল, এমএস ওয়্যার, প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং (দালানকোঠার অবকাঠামো), সব ধরনের সিমেন্ট, সব ধরনের কেবল, পেইন্ট, লুব অয়েলসহ সব ধরনের জ্বালানি তেল, সব ধরনের অফিস সরঞ্জাম, আসবাব, এয়ারকন্ডিশনার এবং গৃহস্থালি সামগ্রী আমদানি করা যাবে না।

    এনবিআরের সাবেক সদস্য (কাস্টমস ও ভ্যাট) ফরিদ উদ্দিন বলেন, ‘পোশাক শিল্প মালিকরা যেমন বিনা শুল্কে রফতানির বিপরীতে কাঁচামাল আমদানি করে থাকেন, সেই ধরনেরই একটি সুবিধা জাহাজ ও ড্রেজার নির্মাণকারীদের জন্য ঘোষণা দিয়েছে এনবিআর। তারা যদি আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে জাহাজ ও ড্রেজার নির্মাণ ও রফতানি করে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন, তাহলে তারা কাঁচামাল আনার ক্ষেত্রে এ সুবিধা পাবেন।’

    আদেশটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক দরপত্র আবশ্যিকভাবে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’-এর প্রযোজ্য শর্তাদি পূরণ করতে হবে। আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বন্ডেড প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে নিজ নামে কাঁচামাল আমদানি করতে হবে এবং নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া), চুক্তিপত্রের কপি এবং আন্তর্জাতিক দরপত্রের প্রমাণক আমদানি পর্যায়ে দাখিল করতে হবে। ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠান কর্তৃক আন্তর্জাতিক দরপত্রের সরবরাহের লক্ষ্যে পণ্য উৎপাদনের জন্য যেসব কাঁচামাল লাগবে তা শুল্ক রফতানি ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) বা প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেক্ট অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ দলের কাছ থেকে সেসব কাঁচামালের তালিকা সংগ্রহ করতে হবে এবং তালিকায় নেই এমন কোনো কাঁচামাল (পণ্য) শুল্কমুক্ত বন্ড সুবিধাপ্রাপ্ত হবে না।

    নির্মিতব্য জাহাজের কাঁচামালের যথাযথ বর্ণনা ও স্পেসিফিকেশনসহ প্রাসঙ্গিক তথ্যের বিষয়ে আমদানিকারক বা বন্ডার ইন্টারন্যাশনাল ক্ল্যাসিফিকেশন সোসাইটির সনদ সংগ্রহ করে শুল্ক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে বাধ্য থাকবে। কার্যাদেশ প্রাপ্তির পর এ আদেশের আওতায় বন্ডেড সুবিধায় কাঁচামাল আমদানির আগে কার্যাদেশের বিপরীতে সরবরাহের উদ্দেশ্যে তালিকা (অপচয়সহ) ও যৌক্তিক পরিমাণ সম্পর্কিত তথ্যাদি পরিশিষ্ট-১ অনুযায়ী কমিশনার অব কাস্টমস (বন্ড) বা এনবিআর থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার বরাবর দাখিল করতে হবে। কমিশনার প্রয়োজনীয় পরীক্ষাপূর্বক যথার্থতা প্রাপ্তি সাপেক্ষে ওই সহগ অনুমোদনপূর্বক প্রতিস্বাক্ষর করবেন। প্রতিটি আমদানি পণ্য চালান শুল্কায়নকালে কমিশনার কর্তৃক অনুমোদিত পরিশিষ্ট-১-এর সত্যায়িত অনুলিপি আমদানি দলিলাদির সঙ্গে দাখিল করতে হবে। কাঁচামালের তালিকা যাচাইকালে যথার্থতা প্রাপ্তি সাপেক্ষে কমিশনার অব কাস্টমস (বন্ড) বা এনবিআর থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অনুমোদন ও প্রতিস্বাক্ষর করবেন। তবে কমিশনারের কাছে আবশ্যক বিবেচিত হলে তিনি তা পুনরায় যাচাইকরণের উদ্দেশ্যে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর অথবা প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। এ-সংক্রান্ত সব খরচ বন্ডার বহন করবে এবং ওইরূপ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনার ওই তালিকা অনুমোদন করবেন।

    প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রত্যায়িত ও আমদানীকৃত কাঁচামাল এবং সরঞ্জামাদি বন্ড রেজিস্টারে এন্ট্রি করে জাহাজ অথবা ড্রেজার নির্মাণের পর একটি নির্দিষ্ট হাল নম্বরের বিপরীতে যে পরিমাণ কাঁচামাল জাহাজ অথবা ড্রেজার নির্মাণে ব্যবহৃত হয়েছে, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানকে তার বিস্তারিত ঘোষণা সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস (বন্ড) বা এনবিআর থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনারের কাছে দাখিল করতে হবে।

    জাহাজ বা ড্রেজার নির্মাণকারী প্রতিষ্ঠান জাহাজ বা ড্রেজার নির্মাণের পর তা সরবরাহের অন্তত ৩০ দিন আগে জাহাজ নির্মাণ সম্পন্নের ঘোষণা দিয়ে জাহাজ নির্মাণ সম্পন্নের সনদের জন্য মনোনীত অথবা এর আওতায় পরিচালিত সংস্থা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করবে। ●

    অকা/শিবা/ফর/দুপুর/২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    আমদানি

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.