Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ বাংলাদেশের

    সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জনশক্তির দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে হবে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) যৌথ আয়োজনে ২৫ সেপ্টেম্বর ‘দি ২০২৪ ঢাকা-চায়না ডে’ শীর্ষক অনুষ্ঠানে এ পরামর্শ দেন বক্তারা।

    উদ্বোধনী বক্তব্যে এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী বলেন, ‘আমরা এনএসইউতে প্রথমবারের মতো ঢাকা-চায়না দিবস উদযাপন করতে পেরে গর্বিত। আজকের অনুষ্ঠানটি আমাদের সাংস্কৃতিক ও শিক্ষা বন্ধন জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌ-পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বিগত বছরগুলোয় দুই দেশের সম্পর্ক আরো জোরদার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আরো অনেক উপায়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমি চীনের রাষ্ট্রদূতকে পাট খাতে অংশীদারত্বের সুযোগগুলো খুঁজে বের করতে উৎসাহিত করছি।’

    বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘সাংস্কৃতিক বিনিময় এমন একটি বন্ধন, যা মানুষকে একত্রিত করে। বাংলাদেশ ও চীন এরই মধ্যে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ভাগাভাগি করছে। ঢাকা-চায়না দিবসের মতো উৎসবের মাধ্যমে আমাদের সম্পর্ক গভীর হবে।’

    সভাপতির বক্তব্যে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এনএসইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের শিক্ষার্থী বিনিময় কর্মসূচিগুলো চলমান রয়েছে। দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে হবে।’

    ঢাকা-চায়না ডের অন্যতম আকর্ষণ ছিল চীনের ইউনান থেকে আগত সাংস্কৃতিক দলের পরিবেশনা। এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং বাংলাদেশ উশু ফেডারেশনের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা প্রদর্শন করেন। এছাড়া এনএসইউ প্লাজা এরিয়ায় চীনা বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী তাদের ঐতিহ্যবাহী কারুশিল্প, রান্না এবং সাংস্কৃতিক প্রদর্শনীতে অংশ নেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য ইয়াসমিন কামাল ও আজিজ আল কায়সার, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক মা জিওয়ান। ●

    অকা/শিবা/ফর/সকাল/২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চীন বাংলাদেশ সম্পর্ক

    এই বিষয়ে আরও সংবাদ

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ধীরগতি, কমেছে ৩ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.