Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নভেম্বরে বাজারে আসবে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ৭০ সিরিজ

    সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ৮ অক্টোবর হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমনিওএস নেক্সট-এর পাবলিক বিটা সংস্করণ উন্মুক্ত করা হবে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কনজিউমার বিজনেস গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রিচার্ড ইউ।

    এদিকে বহুল প্রত্যাশিত হুয়াওয়ে মেট ৭০ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন নভেম্বরে উন্মুক্ত করা হতে পারে বলে স্মার্টফোন বাজারে গুঞ্জন রয়েছে। আর এই সিরিজের ফোনেই নতুন অপারেটিং সিস্টেম হারমনিওএস নেক্সট প্রথম পাওয়া যেতে পারে। সেজন্য নভেম্বরে উন্মুক্তের গুঞ্জনকে জোর সম্ভাবনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

    চীনভিত্তিক গণমাধ্যম ইকাই গ্লোবালের এক প্রতিবেদনে নভেম্বরে মেট ৭০ সিরিজ উন্মুক্তের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বলা হয়, মেট ৭০ সিরিজের অনেক যন্ত্রাংশ এরই মধ্যে হুয়াওয়ের কাছে পৌঁছেছে। এটি ইঙ্গিত দেয় যে বড় পরিসরে ফোনটির উৎপাদন শুরুর পর্যায়ে রয়েছে অথবা এরই মধ্যে শুরু হয়েছে। চীনে ‘মুনকেক’ উৎসব শুরুর আগে উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে।

    এ উৎসব সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে অক্টোবরের শুরু পর্যন্ত চলতে থাকে। সব বিবেচনায় স্মার্টফোন বাজারের অনেকেই পূর্বাভাস দিয়েছেন, মেট ৭০ সিরিজ নভেম্বরে উন্মুক্ত করা হবে।

    গত বছরের আগস্টে হুয়াওয়ে মেট ৬০ সিরিজ উন্মোচন করা হয় এবং সেপ্টেম্বরের শুরুতে বাজারে আনা হয়। এবার দেরি হওয়ার কারণ হিসেবে হারমনিওএস নেক্সট উন্মুক্তে বিলম্বকে মনে করছেন বিশ্লেষকরা। মেট ৬০ ও মেট ৬০ প্রো ফোনে হুয়াওয়ের নিজস্ব ৭এনএম (ন্যানোমিটার) চিপসেট প্রথম ব্যবহার করা হয়। তবে মেট ৭০ সিরিজের ফোনে কিরিন ৯১০০ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন, যা আগের মডেলের চেয়ে আরো উন্নত পারফরম্যান্স দেবে।

    এদিকে টিপস্টার ডিসিএস জানিয়েছে, ফোনটিতে কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। হুয়াওয়ের মোবাইল ক্লাউডের প্রেসিডেন্ট ঝু ইয়ংগাং দাবি করেন, হারমনিওএস নেক্সট এক বছরে যা করেছে তা অর্জন করতে অ্যান্ড্রয়েড ও আইওএসের ‘১৭ বছর’ সময় লেগেছে। ●

    অকা/তপ্র/ফর/সকাল/২৮ সেপ্টেম্বর,২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    হুয়াওয়

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.