Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    জুলাই ২২, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার এই যুগে মানুষকে অতিরিক্ত গরম থেকে বাঁচাতে এক উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে এসেছে জাপানি কোম্পানি এডিআরএস। দো হাইমন বক্স নামের এই যন্ত্রটি মূলত মানুষের শরীর ঠান্ডা করার এক বিশেষ হিউম্যান রেফ্রিজারেটর বা মানব ফ্রিজ। সোরানিউজ ২৩-এর বরাতে জানা গেছে, দেশটির প্রথাগত রেফ্রিজারেটেড ভেন্ডিং মেশিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বুথটি তৈরি করা হয়েছে।

    একজন মানুষের বসার উপযোগী এই বুথের ভেতরের তাপমাত্রা আগে থেকেই ১৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখা হয়। বুথের ভেতরে চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই মাথা, ঘাড়, কাঁধ ও পিঠ লক্ষ্য করে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এতে মাত্র ৫ মিনিটের মধ্যেই শরীর ঠান্ডা হতে শুরু করে এবং ১০ মিনিট থাকার পর দ্রুত শরীরের তাপমাত্রা কমে হিট স্ট্রোকের লক্ষণ দূর হয়।

    দীর্ঘ সময় ঘরের বাইরে কাজ করা মানুষের জন্য এটি বিশেষভাবে উপযোগী। এই যন্ত্রটি সাধারণ স্পট এসি-র তুলনায় অর্ধেক বিদ্যুৎ খরচ করে এবং অতিরিক্ত ঠান্ডা হওয়া ঠেকাতে ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। চাকা থাকায় এটি সহজেই যে কোনও স্থানে স্থানান্তর করা যায় এবং এতে বাড়তি কোনও ইনস্টলেশনের প্রয়োজন হয় না।

    গত এপ্রিলে বাজারে আসার পর থেকেই এই মানব ফ্রিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টোকিওতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর ১৫ জুলাই এক দিনেই ৪৮ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এমন পরিস্থিতির মধ্যে গুন্মা প্রিফেকচারের মায়েবাশি সিটি হলে দর্শনার্থীরা এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। বর্তমানে শুধু ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর জন্য তৈরি এই স্ট্যান্ডার্ড মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ইয়েন (৯ হাজার ৩২৬ মার্কিন ডলার)।

    সূত্র: উইয়ন নিউজ

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    জাপান ঠান্ডা ফ্রিজ

    এই বিষয়ে আরও সংবাদ

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে সিজেপির বিক্ষোভে আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    মামলার জট কমাতে মধ্যস্থতা: এখন দরকার বাস্তব প্রয়োগ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.