Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কৃষিখাতে সেপ্টেম্বরে কুষ্টিয়ায় ক্ষতি ৮ কোটি টাকা

    অক্টোবর ৩, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি বছরের সেপ্টেম্বরে অতি বৃষ্টিতে জেলার মাঠ ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যমান ক্ষতিগ্রস্ত ফসলের আর্থিক ক্ষতির প্রাথমিক পরিমাণ প্রায় ৮ কোটি টাকার বেশি বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে।

    ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আমন ধান, কলা, সবজি, মাসকলাই, তুলা, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পেঁপে।

    জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সেপ্টেম্বরের মাঝে ও শেষার্ধ্বে দফায় দফায় কয়েকদিনের অতিবৃষ্টির প্রভাবে কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ১ হাজার ৬৬৯ জন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৮ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার টাকা।

    কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার আক্রান্ত ফসলি জমির পরিমাণ প্রায় ৮৯০ হেক্টর, আংশিক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৩০ দশমিক ৫০ হেক্টর, এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৮ দশমিক ৫৪ হেক্টরসহ মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৫৪ হেক্টরে। যা জেলার মোট ফসলি জমির শতকরা দশমিক ১১ শতাংশ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ প্রায় ১৯৯৪ দশমিক ৬৬ মেট্রিকটন। জেলা জুড়ে আমন ধান, কলা, সবজি, মাসকলাই, তুলা, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পেঁপের এ বছর আবাদ হয়েছিল ১ লাখ ৫ হাজার ৩২৭ হেক্টর। এর মধ্যে এখনও অত আছে ১ লাখ ১ হাজার ৯২৪ হেক্টর জমির ফসল।

    টানা বৃষ্টির কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ১৩৮ জন কৃষকের আমন ধান ছিল ১৭ দশমিক ০৪ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ০১৯ শতাংশ, ৩৮৬ জন কৃষকের কলা ২৬ দশমিক ৫০ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ৬৭ শতাংশ, ৬৫৫ জন কৃষকের সবজি ৩২ দশমিক ৩৮ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ৬৭ শতাংশ, ৩৯৭ জন কৃষকের মাসকলাই ৩৩ দশমিক ৫৯ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ৮৪ শতাংশ, ৩ জন কৃষকের তুলা শূন্য দশমিক ১৩ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ০২১ শতাংশ, ৬৭ জন কৃষকের মরিচ ৬ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ১৫ শতাংশ, ১৭ জন কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজ ২ হেক্টর যা মোট আবাদের ১ দশমিক ১৩ শতাংশ, ৬ জন কৃষকের পেঁপে ১ হেক্টর যা মোট আবাদের শূন্য দশমিক ৩০ শতাংশ।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা চাষিরা। প্রায় ৩৮৬ জন কৃষকের ১০১২ দশমিক ৫০ মেট্রিকটন, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণের দিক দিয়ে মাসকলাইয়ের ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৩৩ দশমিক ৫৯ হেক্টর। যার বাজার মূল্য প্রায় ৬৮ লাখ ৯০ হাজার টাকা।

    এছাড়া কৃষি অফিসের দেওয়া তথ্যমতে পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর এলাকা চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের নিচু চর ডুবে মাসকলাই এবং মরিচের ক্ষতি হয়েছে। এর মধ্যে সম্ভাব্য মাসকলাই এর পরিমাণ ১ হাজার ৬৭৯ হেক্টর এবং মরিচ ৭০ হেক্টর। যার ক্ষতির বাজার মূল্য নির্ধারিত হয়নি এখনো।

    কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, সেপ্টেম্বর মাসে বৃষ্টি এবং পদ্মার পানি বাড়ার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী চাষাবাদে পরামর্শ এবং প্রণোদনা দেওয়া হবে।

    ৩০ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত চর এলাকা পরিদর্শন করা হয়েছে। দৌলতপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধির ফলে যেসব মাসকলাই ও মরিচ ক্ষেত ডুবে গেছে সেগুলো কৃষিজমির মধ্যে পড়ে না। কৃষকরা এগুলো বাড়তি সুবিধা নিয়ে থাকে। প্রতিবছর এত পানি না উঠায় কৃষকরা বালুর চরে মাসকলাই চাষ করে থাকে। তবে এবার পানি বাড়ার পরে সেগুলোতে ক্ষতি হয়েছে। তবে তার আর্থিক তির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ●

    অকা/কৃষি/ফর/সন্ধ্যা/৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কৃষি

    এই বিষয়ে আরও সংবাদ

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. সেলিম খান

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.